বিশ্ব

বাড়ি ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা

  • 6:57 pm - June 28, 2026
  • পঠিত হয়েছে:১৯৭ বার
বাড়ি ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৮ জুন-  ভারতের কেরালা রাজ্যে আর্থিক সংকট ও বাড়িভাড়া পরিশোধ করতে না পারার হতাশার মধ্যে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, তারা আত্মহত্যা করেছেন। রোববার (২৮ জুন) সাত বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে পরিবারের চার সদস্যের সবাইকে খুঁজে পাওয়া যায়।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, কেরালার পিরাভোম এলাকার একটি নদী থেকে রোববার সকালে সাত বছর বয়সী মেয়েটির মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার (২৬ জুন) একই নদী থেকে উদ্ধার করা হয়েছিল তার মা বিজি এবং দুই বছর বয়সী ছোট ভাইয়ের মরদেহ। পরদিন শনিবার (২৭ জুন) নদী থেকে উদ্ধার করা হয় পরিবারের কর্তা নারায়ণনের মরদেহ।

পুলিশ জানায়, বিজি দৃষ্টিপ্রতিবন্ধী ছিলেন। তিনি, তার স্বামী নারায়ণন এবং দুই সন্তান কোট্টামঙ্গলম এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। পরিবারের সদস্যদের পরিচয় নিশ্চিত হওয়ার পর নিখোঁজ বাবা ও বড় মেয়ের সন্ধানে ব্যাপক তল্লাশি শুরু হয়। শেষ পর্যন্ত রোববার সকালে নদী থেকে সাত বছর বয়সী মেয়েটির মরদেহ উদ্ধার করা হয়।

তদন্তে পুলিশ জানতে পেরেছে, দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছিল পরিবারটি। নিয়মিত বাড়িভাড়া পরিশোধ করতে না পারায় তারা কোট্টামঙ্গলম থানায় গিয়ে সহায়তা চেয়েছিলেন। পরিস্থিতি বিবেচনায় পুলিশ তাদের জন্য বিকল্প একটি বাসস্থানের ব্যবস্থা করেছিল এবং রোববার নতুন বাসায় ওঠার কথা ছিল।

তদন্তকারীরা পিরাভোম এলাকার একটি রেস্তোরাঁর সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছেন। সেই ফুটেজে দেখা যায়, ঘটনার আগের দিন বৃহস্পতিবার পরিবারের চার সদস্য একসঙ্গে খাবার খেয়েছিলেন। এরপর থেকেই তাদের আর খুঁজে পাওয়া যায়নি।

পুলিশ পরিবারের স্বজন, প্রতিবেশী ও পরিচিত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেছে। একই সঙ্গে একটি অপমৃত্যুর মামলা দায়ের করে ঘটনাটির বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে আর্থিক সংকট ও মানসিক চাপে এই মর্মান্তিক ঘটনার সূত্র থাকতে পারে বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হওয়ার পরই এ বিষয়ে চূড়ান্ত বক্তব্য দেওয়া হবে।

এই শাখার আরও খবর

সামাজিক মাধ্যমে হয়রানি, আইনি পদক্ষেপ নিলেন বিজয়-রাশমিকা

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত জীবন নিয়ে গুজব, মিথ্যা তথ্য ও হয়রানির অভিযোগে আইনি পদক্ষেপ নিয়েছেন।…

আজ কবি সিলভিয়া প্লাথের ৯৪তম জন্মদিন

মার্কিন কবি ও ঔপন্যাসিক সিলভিয়া প্লাথের জন্মদিন আজ ২৭ অক্টোবর। ১৯৩২ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে জন্মগ্রহণ করেন বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী এই…

সালিশে শিক্ষককে পিটিয়ে হত্যা, জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি হিন্দু সম্মিলন সংঘের

দিনাজপুরের পার্বতীপুরে জমি নিয়ে বিরোধের মীমাংসায় আয়োজিত সালিশ বৈঠকে শিক্ষক মনোরঞ্জন রায়কে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু সম্মিলন সংঘ। এ…

খুলনায় ছাত্রদল নেতার পেট বরাবর গুলি, উন্নত চিকিৎসায় নেওয়া হয়েছে ঢাকায়

ওটিএন বাংলা ডেস্ক : খুলনার বটিয়াঘাটা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে সোহেল শেখ (৩৬) নামে এক ছাত্রদল নেতা গুরুতর আহত হয়েছেন। তিনি উপজেলার ৭ নম্বর আমিরপুর ইউনিয়ন…

ইথিওপিয়ায় ৬০-এর বেশি খ্রিস্টান নিহতের ঘটনাকে ‘গণহত্যা’ বলল গির্জা

ইথিওপিয়ার ওরোমিয়া অঞ্চলে খ্রিষ্টানদের লক্ষ্য করে চালানো ধারাবাহিক হামলায় ৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। দেশটির অর্থোডক্স গির্জার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। হামলায়…

আসামে হোটেলের ইজারা নিয়ে বিরোধে গুলিতে নিহত ৫, গ্রেপ্তার অভিযুক্ত

ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে হোটেলের ইজারা ও সম্পত্তিসংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের চার সদস্যসহ পাঁচজনকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) রাত আনুমানিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au