৩ দিন পর মিলল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানদের মরদেহ
মেলবোর্ন, ২৯ জুন- ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে স্ত্রী ও দুই সন্তানকে হারিয়েছেন আর্জেন্টাইন পেশাদার ফুটবলার লুকাস ত্রেহো। টানা প্রায় ৭৪ ঘণ্টার অনুসন্ধান অভিযান শেষে ধসে…
মেলবোর্ন, ২৯ জুন- বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও চালু হয়েছে ভারতের পর্যটন (ট্যুরিস্ট) ভিসা। রবিবার (২৮ জুন) থেকে দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক)-এ আবেদন প্রক্রিয়া শুরু হয়।
সোমবার (২৯ জুন) থেকে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে।
আবেদন গ্রহণের প্রথম দিনেই রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভ্যাক কেন্দ্রে আবেদনকারীদের দীর্ঘ লাইন দেখা যায়। দীর্ঘদিন পর ট্যুরিস্ট ভিসা চালু হওয়ায় আবেদনকারীদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
এর আগে গত বৃহস্পতিবার যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শনের সময় বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর ঘোষণা দেন।
২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তার কারণ দেখিয়ে ভারত নিয়মিত ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ করে দেয়। পরে সীমিত পরিসরে মেডিকেল, ব্যবসায়িক (বিজনেস) ও শিক্ষার্থী (স্টুডেন্ট) ভিসা চালু থাকলেও পর্যটন ভিসা বন্ধ ছিল।
সম্প্রতি নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী দায়িত্ব নেওয়ার পর সেই অচলাবস্থার অবসান হলো। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার আইভ্যাক কেন্দ্রে ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য শহরেও এ সেবা চালু করা হবে বলে জানা গেছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au