অস্ট্রেলিয়া

রেকর্ডসংখ্যক আবেদনের পর ভিসা ফি বাড়াল অস্ট্রেলিয়া

  • 11:08 pm - July 02, 2026
  • পঠিত হয়েছে:১৪১ বার
রেকর্ডসংখ্যক আবেদনের পর ভিসা ফি বাড়াল অস্ট্রেলিয়া। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২ জুলাই- অস্ট্রেলিয়া সরকার বিভিন্ন ধরনের ভিসার আবেদন ফি বাড়িয়েছে। নতুন এ সিদ্ধান্তে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ওয়ার্কিং হলিডে ভিসা আবেদনকারীদের ওপর। ১ জুলাই থেকে কার্যকর হওয়া নতুন ফি অনুযায়ী, এ ভিসার নবায়ন ফি প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে। একই সঙ্গে শিক্ষার্থী, পার্টনার এবং নিউজিল্যান্ড পরিবারভিত্তিক ভিসার ক্ষেত্রেও উল্লেখযোগ্য হারে ফি বৃদ্ধি করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, ওয়ার্কিং হলিডে ভিসা প্রথম বা দ্বিতীয়বার নবায়নের জন্য আবেদনকারীদের এখন এক হাজার অস্ট্রেলীয় ডলার পরিশোধ করতে হবে। আগে একই ভিসা নবায়নের জন্য ৬৭০ ডলার ফি দিতে হতো। অর্থাৎ এক লাফে ৩৩০ ডলার বেড়েছে, যা প্রায় ৪৯ দশমিক ২৫ শতাংশ বৃদ্ধি।

এ ছাড়া প্রথমবার ওয়ার্কিং হলিডে ভিসার জন্য আবেদনকারীদের এখন ৮৪০ অস্ট্রেলীয় ডলার দিতে হবে। অথচ ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে এ ভিসার আবেদন ফি মাত্র ২০ ডলার বাড়ানো হয়েছিল। এবার তুলনামূলকভাবে অনেক বড় বৃদ্ধি কার্যকর হলো।

অস্ট্রেলিয়ায় বিদেশি তরুণদের ভ্রমণের পাশাপাশি কাজের সুযোগ করে দেওয়া ওয়ার্কিং হলিডে কর্মসূচির জনপ্রিয়তা সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছরে দেশটি এ কর্মসূচির আওতায় রেকর্ড ৩ লাখ ২১ হাজার ভিসা অনুমোদন দিয়েছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাজ্যের সঙ্গে অস্ট্রেলিয়ার বাণিজ্য চুক্তির ফলে এ সংখ্যা দ্রুত বেড়েছে। ওই চুক্তির আওতায় যুক্তরাজ্যের নাগরিকরা আঞ্চলিক এলাকা বা কৃষি খাতে কাজ করার বাধ্যবাধকতা ছাড়াই সর্বোচ্চ তিন বছরের ওয়ার্কিং হলিডে ভিসা পাওয়ার সুযোগ পাচ্ছেন।

ফলে ২০২৪-২৫ অর্থবছরে ৭৯ হাজার ব্রিটিশ নাগরিক এ ভিসা পেয়েছেন, যা আগের অর্থবছরের ৪৭ হাজারের তুলনায় অনেক বেশি।

শুধু ওয়ার্কিং হলিডে ভিসাই নয়, শিক্ষার্থী ভিসার আবেদন ফিও বাড়ানো হয়েছে। আগে যেখানে শিক্ষার্থী ভিসার জন্য দুই হাজার অস্ট্রেলীয় ডলার দিতে হতো, এখন তা বেড়ে দুই হাজার ৫০০ ডলার হয়েছে।

একইভাবে পার্টনার ভিসার আবেদন ফি ৯ হাজার ৩৬৫ ডলার থেকে বেড়ে ১১ হাজার ৭১০ ডলারে উন্নীত হয়েছে।

সবচেয়ে বড় ফি বৃদ্ধি হয়েছে নিউজিল্যান্ড পরিবারভিত্তিক ভিসায়। এ ভিসার আবেদন ফি ৪৪৫ ডলার থেকে বেড়ে এক হাজার ৩৩০ ডলারে পৌঁছেছে। এই ভিসার মাধ্যমে নিউজিল্যান্ডের নাগরিকদের পরিবারের সদস্যরা অস্ট্রেলিয়ায় পাঁচ বছর পর্যন্ত বসবাস ও কাজ করার সুযোগ পান।

এ ছাড়া বিভিন্ন দক্ষ কর্মীভিত্তিক ভিসার ক্ষেত্রেও নতুন বেতনসীমা নির্ধারণ করা হয়েছে। দেশজুড়ে গড় বেতন বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে এসব ভিসার জন্য প্রয়োজনীয় ন্যূনতম বেতন বাড়ানো হয়েছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার।

সরকারের এই পদক্ষেপে বিদেশি শিক্ষার্থী, কর্মপ্রত্যাশী এবং পরিবারভিত্তিক অভিবাসন প্রত্যাশীদের ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে অস্ট্রেলিয়ার অভিবাসন নীতিতে ব্যয় নিয়ন্ত্রণ ও দক্ষ জনশক্তি নির্বাচনে আরও কঠোর অবস্থানের ইঙ্গিত হিসেবে বিষয়টিকে দেখছেন সংশ্লিষ্ট বিশ্লেষকেরা।

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au