বাংলাদেশ

রাঙামাটি-বান্দরবান সড়কের সেতু ধসে যোগাযোগ বিচ্ছিন্ন

  • 9:05 pm - July 11, 2026
  • পঠিত হয়েছে:১৩৮ বার
রাঙামাটি-বান্দরবান সড়কের সেতু ধসে যোগাযোগ বিচ্ছিন্ন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ জুলাই- টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দুধপুকুরিয়া এলাকায় রাঙামাটি-বান্দরবান সড়কের একটি সেতু ধসে পড়েছে। এতে রাঙামাটি ও বান্দরবানের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। সড়কের দুই পাশে আটকা পড়েছেন হাজারো যাত্রী ও বিভিন্ন ধরনের যানবাহন।

জানা গেছে, শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময়ে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া এলাকায় সেতুটি ধসে পড়ে। এরপর থেকে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষের চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও সড়ক বিভাগ সূত্রে জানা যায়, গত রাত থেকে ওই এলাকায় পাহাড়ি ঢলের তীব্র স্রোত ছিল। এ সময় একটি রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে যায়। পরে প্রবল স্রোতের তোড়ে সেতুর একটি অংশ ধসে পড়ে। এতে রাঙামাটি ও বান্দরবানের গুরুত্বপূর্ণ এই সড়কপথ পুরোপুরি অচল হয়ে যায়।

যদিও সেতুটি রাঙ্গুনিয়া উপজেলার মধ্যে অবস্থিত, তবে এটি বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন।

বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন জানান, বান্দরবান থেকে ঘটনাস্থলে যাওয়ার পথে বালাঘাটা ও স্বর্ণমন্দির এলাকায় সড়ক এবং একটি সেতু পানিতে তলিয়ে থাকায় প্রকৌশলীদের দল এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। পানি কমে গেলে দ্রুত সেখানে বেইলি সেতু স্থাপন করে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে।

তবে সড়কটি পুরোপুরি সচল হতে কত সময় লাগবে, সে বিষয়ে এখনই নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি তিনি।

এদিকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে পার্বত্য অঞ্চলের বিভিন্ন স্থানে সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ার পাশাপাশি বন্যা ও পাহাড়ধসের ঝুঁকিও বেড়েছে। প্রশাসন প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় যাতায়াত না করার জন্য সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

এই শাখার আরও খবর

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au