বাংলাদেশ

ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল ৬ গাড়ি

  • 4:30 am - July 12, 2026
  • পঠিত হয়েছে:১০ বার
ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল ৬ গাড়ি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ জুলাই- ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়কে বিক্ষোভ শুরু করে অন্তত ছয়টি যানবাহনে আগুন ধরিয়ে দেন। এতে মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আলগি ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে খুলনাগামী একটি ডিমবোঝাই ট্রাক সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে এর একটি চাকা ফেটে সড়কের ওপর উল্টে যায়। এতে সড়কে বিপুল পরিমাণ ডিম ছড়িয়ে পড়ে। ডিম কুড়াতে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। এ সময় ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা লোকজনকে চাপা দেয়। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয় এবং অন্তত সাতজন আহত হন।

দুর্ঘটনার পরপরই ক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা অন্তত ছয়টি যানবাহনে আগুন ধরিয়ে দেন। এতে ঢাকা-খুলনা মহাসড়কে উভয় দিকে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ডিমবোঝাই ট্রাকের চালক রয়েছেন। এছাড়া নিহত অপর চারজন হলেন সোয়াদী এলাকার লিটনের ছেলে জয়নাল (২৭), বাবলুর ছেলে আরিফ (২৭), ওবায়দুর (৪০) এবং পরিচয় নিশ্চিত হওয়া যায়নি এমন আরও একজন। ট্রাকচালক ছাড়া নিহত ও আহত সবাই সোয়াদী ও আশপাশের এলাকার বাসিন্দা। গুরুতর আহতদের ভাঙ্গা, ফরিদপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের সবার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। তিনি জানান, দুর্ঘটনার পর সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

এই শাখার আরও খবর

পেনাল্টি মিসে প্রশ্নের মুখে মেসি, আর্জেন্টিনার সিদ্ধান্ত কি বদলাবে?

মেলবোর্ন, ১২ জুলাই- ২০২৬ বিশ্বকাপে প্রতিটি ম্যাচের সঙ্গে যেন আরও সমৃদ্ধ হচ্ছে লিওনেল মেসির কিংবদন্তি। আর্জেন্টিনার অধিনায়ক আবারও প্রমাণ করেছেন, ফুটবল ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা…

মেসির জাদুতে কোয়ার্টারে আর্জেন্টিনা, উচ্ছ্বসিত স্কালোনি

মেলবোর্ন, ১২ জুলাই- আর্জেন্টিনার বিশ্বকাপ শিরোপা ধরে রাখার অভিযানে অধিনায়ক লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্স নতুন করে আলোচনায় এসেছে। তবে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির কাছে মেসির…

প্রতিবেশের সেতুবন্ধন: ভাষার মিলনে নতুন দিগন্ত

মেলবোর্ন, ১১ জুলাই- বাংলাদেশ-ভারত সম্পর্ক শুধু কাগজের চুক্তি না, এটা ৪ হাজার কিমি সীমান্তের গল্প। পৃথিবীর পঞ্চম দীর্ঘতম স্থলসীমান্ত এটি। ২০১৫ সালে ১৬২টি ছিটমহল বিনিময়ের…

রাঙামাটি-বান্দরবান সড়কের সেতু ধসে যোগাযোগ বিচ্ছিন্ন

মেলবোর্ন, ১১ জুলাই- টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দুধপুকুরিয়া এলাকায় রাঙামাটি-বান্দরবান সড়কের একটি সেতু ধসে পড়েছে। এতে রাঙামাটি ও বান্দরবানের…

ডিসেম্বরে যাদের সাথে দেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা

মেলবোর্ন, ১১ জুলাই- রাজনৈতিক উত্তেজনা, আইনি জটিলতা এবং নিরাপত্তা ঝুঁকির আশঙ্কার মধ্যেই আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব দেশে ফিরে রাজনৈতিক কর্মকাণ্ডে পুনরায় সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছে…

আর্জেন্টিনার ম্যাচে থাকছেন না ইংলিশ রেফারি, সিদ্ধান্তের পেছনে ফকল্যান্ড যুদ্ধ

মেলবোর্ন, ১১ জুলাই- বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্ব যত এগোচ্ছে, মাঠের লড়াইয়ের পাশাপাশি রেফারিং নিয়েও আলোচনা ও বিতর্ক বাড়ছে। বিশেষ করে আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au