বাংলাদেশ

ভারী বৃষ্টিতে বাংলাদেশের কয়েক অঞ্চলে বন্যার শঙ্কা

২৪ থেকে ৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

  • 1:57 am - July 13, 2026
  • পঠিত হয়েছে:৩৭ বার
ভারী বৃষ্টিতে বাংলাদেশের কয়েক অঞ্চলে বন্যার শঙ্কা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ জুলাই- দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কারণে কয়েকটি নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

রোববার (১২ জুলাই) কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহানের সই করা বৃষ্টিপাত, নদ-নদীর পরিস্থিতি ও বন্যার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে সাঙ্গু নদীর বান্দরবান ও দোহাজারী পয়েন্ট, কুশিয়ারা নদীর মারকুলি ও ফেঞ্চুগঞ্জ পয়েন্ট এবং সোমেশ্বরী নদীর কলমাকান্দা পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এসব নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সংশ্লিষ্ট এলাকার নিম্নাঞ্চলে বন্যার ঝুঁকি বেড়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগ ও ভারতের ত্রিপুরা অঞ্চলে এবং পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগসহ সংলগ্ন উজানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বর্তমানে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় কোনো লঘুচাপ সক্রিয় নেই।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, কুশিয়ারা ও সুরমা নদীর পানি আগামী দুই দিনে আরও বৃদ্ধি পেতে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি সুরমা নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

এ ছাড়া তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রংপুর বিভাগের কয়েকটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। একইভাবে সোমেশ্বরী এবং ভুগাই-কংস নদীর পানি বৃদ্ধি পাওয়ায় শেরপুর, নেত্রকোণা ও ময়মনসিংহ জেলার নিম্নাঞ্চলেও স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার মুহুরি, ফেনী, সেলোনিয়া ও হালদা নদীর পানি কয়েকটি স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে কেন্দ্রটি। এর ফলে লক্ষ্মীপুর ও নোয়াখালীর নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে।

তবে কিছু এলাকায় পরিস্থিতির উন্নতির সম্ভাবনাও রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি ধীরে ধীরে কমতে থাকায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

এই শাখার আরও খবর

ফার্মেসি লবির প্রভাবে সস্তা ওষুধ থেকে বঞ্চিত অস্ট্রেলিয়ানরা: প্রতিবেদন

মেলবোর্ন, ১৩ জুলাই- অস্ট্রেলিয়ার প্রভাবশালী নীতিগত গবেষণা প্রতিষ্ঠান গ্রাটান ইনস্টিটিউটের এক নতুন প্রতিবেদনে দাবি করা হয়েছে, শক্তিশালী ফার্মেসি লবির প্রভাবের কারণে দেশটির মানুষ সাশ্রয়ী মূল্যে…

সোমবার থেকে পশ্চিমবঙ্গে কার্যকর হচ্ছে ‘গুন্ডা দমন আইন’: শুভেন্দু অধিকারী

মেলবোর্ন, ১২ জুলাই- ভারতের পশ্চিমবঙ্গে আগামী সোমবার থেকে বহুল আলোচিত ‘গুন্ডা দমন আইন’ কার্যকর হতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন,…

এইচএসসি পরীক্ষাঃ  চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে আগের সূচি বহাল

মেলবোর্ন, ১৩ জুলাই- এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের সব…

মুখোশের আড়ালে ক্ষমতা: ২০২৪-এর ষড়যন্ত্র ও জনতার জবানবন্দি

মেলবোর্ন, ১৩ জুলাই- ইতিহাসের সবচেয়ে বড় প্রতারণা হলো সত্য লুকানো। আর সবচেয়ে বড় বিপদ হলো বিকৃত ইতিহাস। কারণ বিকৃত ইতিহাস জাতিকে বারবার ধোঁকা দেয়। ২০২৪…

চীনে আঘাত হেনেছে টাইফুন ‘বাভি’, ফিলিপাইনে নিহত ১৭

মেলবোর্ন, ১২ জুলাই- চীনের পূর্বাঞ্চলের ঝেজিয়াং প্রদেশে শক্তিশালী টাইফুন ‘বাভি’ আঘাত হেনেছে। এর প্রভাবে প্রবল বাতাস, ভারী বৃষ্টিপাত ও দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হওয়ায় দেশটির পূর্বাঞ্চলে…

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১০ ভারতীয় নাবিক উদ্ধার, নিখোঁজ ১

মেলবোর্ন, ১২ জুলাই- হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ১১ ভারতীয় নাবিকের মধ্যে ১০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনও একজন ভারতীয় নাবিক নিখোঁজ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au