খেলা

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

  • 2:20 pm - July 22, 2026
  • পঠিত হয়েছে:২০৬ বার
পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা।

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে পড়ে, তা আনুষ্ঠানিকভাবে নাকচ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে ম্যাচ-পরবর্তী বিশৃঙ্খলার ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট খেলোয়াড় ও কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা রয়েছে।

ফিফা জানিয়েছে, ম্যাচ শেষ হওয়ার পর তাদের অফিসিয়াল ম্যাচ ট্র্যাকারে ভুলবশত পারেদেসের নামের পাশে লাল কার্ড প্রদর্শনের তথ্য দেখা গিয়েছিল। তবে অল্প সময়ের মধ্যেই সেটি সংশোধন করা হয় এবং তাঁর বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক লাল কার্ড বা তাৎক্ষণিক শাস্তিমূলক সিদ্ধান্ত তালিকাভুক্ত করা হয়নি।

যদিও লাল কার্ডের তথ্য ভুল ছিল, তবুও মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল শেষে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার কারণে পারেদেসের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়ার সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে পারেদেস তাঁর গলা চেপে ধরে মাটিতে ফেলে দেন। পরে স্পেনের মিডফিল্ডার গাভিকেও ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে, যা দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।

এ ঘটনার পর ফিফা আনুষ্ঠানিকভাবে একজন শৃঙ্খলা ও নীতিবিষয়ক প্রসিকিউটর নিয়োগ করেছে। তদন্ত শেষে সংশ্লিষ্ট ব্যক্তি, ক্লাব বা জাতীয় ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হতে পারে।

শুধু লিয়েন্দ্রো পারেদেসই নন, সংঘর্ষে জড়ানোর অভিযোগে আর্জেন্টিনা দলের আরও কয়েকজন খেলোয়াড় ও কর্মকর্তা তদন্তের আওতায় রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্পেনের অধিনায়ক রদ্রি সতীর্থদের সঙ্গে শিরোপা উদযাপন করার সময় আর্জেন্টাইন ডিফেন্ডার নাহুয়েল মোলিনা তাঁকে ঘুষি মারেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া আরেকটি ভিডিওতে আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালাকে স্পেনের দানি ওলমোকে আঘাত করতে দেখা গেছে বলেও অভিযোগ উঠেছে।

ফিফা জানিয়েছে, তদন্তের সব তথ্য-প্রমাণ পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। তাই ম্যাচ শেষে কারা শাস্তির মুখে পড়বেন, সে বিষয়ে এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।:::

সূত্র: ইউএসএ টুডে

এই শাখার আরও খবর

নির্বাচনে ৪৫৫ মিলিয়ন ডলার ঢেলেও হার, ইলন মাস্ককে নিয়ে উপহাস

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের জয় নিশ্চিত করতে বিপুল অর্থ ব্যয় করেছিলেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। তবে শত শত…

কবে দেশে ফিরবেন শেখ হাসিনা, সিদ্ধান্ত হবে ৭ নভেম্বর

ভাস্কর দত্ত :  সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, তা নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে। আগামী ৭ নভেম্বর দলটির…

ডিবি হেফাজতে ইকবাল সোবহান ও রাজীব ঘোষ: সাংবাদিক মহলে উদ্বেগ

রাজধানীর মহাখালীতে কর্মস্থল থেকে সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী ও ডিবিসি নিউজের ক্রাইম চিফ রাজীব ঘোষকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদের ঘটনায় সাংবাদিক সমাজে…

ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধে ৪০ বিলিয়ন ডলারের ক্ষতি পাকিস্তানের

ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরে বাণিজ্য বন্ধ থাকায় প্রায় ৪০ বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতির মুখে পড়েছে পাকিস্তান। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক পুনরায় চালুর আহ্বান জানিয়েছেন…

কিশোরগঞ্জে জামায়াত নেতার ছেলেকে বুকে ছুরিকাঘাত

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় জামায়াত নেতা ও অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামান রানাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে…

মোদির সঙ্গে প্রকাশ্য বিতর্কে বসতে চান রাহুল গান্ধী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রকাশ্য বিতর্কে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন দেশটির লোকসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিতর্কের বিচারক কে হবেন,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au