বাংলাদেশ

বিশ্বনবী কে নিয়ে কটূক্তির অভিযোগ, বরিশালে যুবককে মারধর ও জুতার মালা পরিয়ে ঘোরানো

  • 3:48 pm - July 24, 2026
  • পঠিত হয়েছে:৩২ বার
বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি, যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরিয়েছে জনতা

মেলবোর্ন, ২৪ জুলাই:  বরিশালের বানারীপাড়ায় মহানবী -কে নিয়ে কটূক্তির অভিযোগে সঞ্জিব রায় (২৭) নামে এক যুবককে মারধর করে গলায় জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরানোর ঘটনা ঘটেছে। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের একতারহাট এলাকার গোপাল মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠার পর স্থানীয় লোকজন সঞ্জিব রায়কে আটক করেন। পরে তাকে মারধর করা হয় এবং গলায় জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরানো হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে অভিযুক্ত সঞ্জিব রায় হাতজোড় করে ক্ষমা চান। ভবিষ্যতে এ ধরনের মন্তব্য আর করবেন না বলে উপস্থিত সবার কাছে দুঃখ প্রকাশ করেন। এরপর স্থানীয়রা তাকে তার বাবা শরৎ রায়ের জিম্মায় ছেড়ে দেন।

এ বিষয়ে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

এই শাখার আরও খবর

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপ

মেলবোর্ন, ২৪ জুলাই:প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বৈশ্বিক বাণিজ্যনীতিতে নতুন পরিবর্তনের অংশ হিসেবে বাংলাদেশসহ প্রায় ৬০টি প্রধান বাণিজ্য অংশীদার দেশের আমদানিকৃত পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের…

বিশ্বকাপের ফাইনালে হেরে ভেঙে পড়া মেসিকে স্ত্রীর বার্তা

মেলবোর্ন, ২৪ জুলাই: ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হারানোর হতাশায় যখন ভেঙে পড়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, ঠিক সেই মুহূর্তে তার…

প্রশ্নফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপের ঘোষণা মোদির

মেলবোর্ন, ২৪ জুলাই: ভারতে মেডিকেল কলেজসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নফাঁসকে কেন্দ্র করে দেশজুড়ে চলমান বিক্ষোভের মধ্যেই আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি…

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৪ জুলাই: ভারতের মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে টানা ২৬ দিন অনশনের পর অবশেষে অনশন ভেঙেছেন সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। তবে…

সিজেপির বিক্ষোভ, দিল্লিতে ইন্টারনেট বন্ধ

মেলবোর্ন, ২৪ জুলাই: ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানী নয়াদিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে কর্তৃপক্ষ। সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা এবং…

ভারতে আন্দোলনের মধ্যেই আরও দুই পরীক্ষার প্রশ্নফাঁস, পরীক্ষা বাতিল

মেলবোর্ন, ২৪ জুলাই:  ভারতে মেডিক্যাল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নফাঁসের ঘটনায় দেশজুড়ে আন্দোলন চলার মধ্যেই নতুন করে আরও দুটি বিশ্ববিদ্যালয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। এ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au