দক্ষিণ আফ্রিকায় দুই বন্দুক হামলায় নিহত ২৭
দক্ষিণ আফ্রিকার দুটি প্রধান শহরে পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ২৬ জন। শনিবার রাত ও রোববার…
মেলবোর্ন,১০ আগষ্ট: দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ কসোভোর পার্লামেন্টে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আলবিন কুর্তিকে লক্ষ্য করে একে একে চারটি ডিম ছুড়ে মেরেছেন বিরোধীদলীয় আইনপ্রণেতা তাইম কাদরিজা। শনিবার পার্লামেন্ট অধিবেশন চলাকালে এ ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং অধিবেশন স্থগিত করা হয়।
এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার কসোভোর পার্লামেন্টে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে উত্তপ্ত আলোচনা চলছিল। এ সময় ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আলবিন কুর্তি আলোচনার জন্য অতিরিক্ত সময় চান। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিরোধীদলীয় আইনপ্রণেতা তাইম কাদরিজা।
একপর্যায়ে কাদরিজা প্রধানমন্ত্রী কুর্তির দিকে ডিম ছুড়তে শুরু করেন। তিনি একে একে চারটি ডিম ছুড়ে মারেন এবং এ সময় কুর্তিকে উদ্দেশ করে চিৎকার করে বলেন, ‘তোমার জন্য লজ্জা!’
হঠাৎ এমন ঘটনায় পার্লামেন্টের ভেতরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। উপস্থিত আইনপ্রণেতা ও পুলিশ কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে পার্লামেন্টের সভাপতির নির্দেশে অধিবেশনের সরাসরি টেলিভিশন সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়।
প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বিরোধের মধ্যেই এই ঘটনাটি ঘটে। কসোভোর রাজনৈতিক অঙ্গনে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে আগাম নির্বাচন নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা দেশটির রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
রাজনৈতিক অস্থিরতার মধ্যেই পার্লামেন্টে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বিরোধী আইনপ্রণেতার ডিম ছোড়ার ঘটনা দেশটির রাজনৈতিক উত্তেজনাকে নতুন করে সামনে নিয়ে এসেছে। ঘটনাটির পর পার্লামেন্টের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au