বিশ্ব

ইয়েমেনের পশ্চিম উপকূলে হুথিদের ব্যাপক হামলা

  • 1:04 pm - August 12, 2026
  • পঠিত হয়েছে:১১৮ বার
ইয়েমেনের পশ্চিম উপকূলে একাধিক স্থাপনা লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১২ আগষ্ট: ইয়েমেনের পশ্চিম উপকূলে একাধিক স্থাপনা লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী জানিয়েছে, এসব হামলায় হুথিরা ১০টি ক্ষেপণাস্ত্র ও চারটি ড্রোন ব্যবহার করেছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইয়েমেনের সরকারি বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, হামলার সময় ছোড়া চারটি ড্রোনের মধ্যে একটি ভূপাতিত করতে সক্ষম হয়েছে তাদের সদস্যরা। হামলার পর সম্ভাব্য নতুন আক্রমণ মোকাবিলায় পশ্চিম উপকূলে সরকারি বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

তবে হুথিদের এই হামলায় কোনো হতাহত বা স্থাপনার কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ইয়েমেনের সরকারি বাহিনী।

এর মধ্যেই লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল মান্দেব প্রণালি দিয়ে যাওয়ার সময় সৌদি মালিকানাধীন একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাও ঘটেছে। জাহাজ চলাচল-সংশ্লিষ্ট সূত্র এবং ইয়েমেনের কর্মকর্তারা জানিয়েছেন, হুথিরাই ওই হামলা চালিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী হামলায় জাহাজটির তিনজন ক্রু নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পাকিস্তানের নাগরিক এবং একজন ইন্দোনেশিয়ার নাগরিক ছিলেন।

এর আগে গত মাসে হুথিরা সতর্ক করে জানিয়েছিল, সৌদি আরবের দীর্ঘদিনের অবরোধের প্রতিক্রিয়ায় বাব আল মান্দেব প্রণালি দিয়ে চলাচলকারী সৌদি জাহাজগুলোকে তারা লক্ষ্যবস্তুতে পরিণত করবে। সেই সতর্কবার্তার পর সৌদি মালিকানাধীন বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী ইয়েমেনের উত্তরাঞ্চলের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে। গোষ্ঠীটি দীর্ঘদিন ধরে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বিরুদ্ধে লড়াই করে আসছে। একই সঙ্গে লোহিত সাগর ও এর আশপাশের গুরুত্বপূর্ণ নৌপথে বিভিন্ন বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে কাজ করা সংস্থা মারিস্কস জানিয়েছে, সৌদি-সংশ্লিষ্ট জাহাজে হামলার খবর নিশ্চিত হলে এটি ওই অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে বাব আল মান্দেব প্রণালি দিয়ে চলাচলকারী সৌদি মালিকানাধীন, সৌদি প্রতিষ্ঠান পরিচালিত অথবা সৌদি বন্দরের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোর জন্য নিরাপত্তাঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বাব আল মান্দেব প্রণালি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে এবং এটি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ। এই পথ দিয়ে এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মধ্যে বিপুল পরিমাণ পণ্য পরিবহন করা হয়। ফলে সেখানে হামলা ও নিরাপত্তাঝুঁকি বাড়লে আন্তর্জাতিক বাণিজ্য ও জাহাজ চলাচলেও এর প্রভাব পড়তে পারে।

সুত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

টিকটকে পরিচয়, ইমুতে প্রেম, দেখা করতে গিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

শরীয়তপুরের নড়িয়ায় টিকটকের মাধ্যমে পরিচয়ের পর ইমুতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক কিশোরী ও এক যুবকের। পরে প্রেমের সম্পর্কের সূত্র ধরে দেখা করতে গিয়ে ১৪…

জাতিসংঘে খলিলুর রহমানের দায়িত্ব: মাসে ২০ হাজার ডলার বাড়িভাড়া, দৈনিক ভাতা ৪২০ ডলার

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের জন্য খলিলুর রহমানকে দেওয়া হচ্ছে রাষ্ট্রীয় অর্থায়নে বিভিন্ন সুযোগ-সুবিধা। এর মধ্যে রয়েছে ম্যানহাটনে বাসার…

আদাবরে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ, অস্ত্র নিয়ে হামলা ও ভাঙচুর

ঢাকার আদাবরে একটি আটতলা বাড়ি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে রামদা, চাপাতি ও পিস্তল নিয়ে ১৫ থেকে ২০ জনের একটি দল…

দক্ষিণ আফ্রিকায় দুই বন্দুক হামলায় নিহত ২৭

দক্ষিণ আফ্রিকার দুটি প্রধান শহরে পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ২৬ জন। শনিবার রাত ও রোববার…

এমবাপ্পের মাঠে ফেরার অপেক্ষা, কবে ফিরছেন তিনি

কিলিয়ান এমবাপ্পের চোট কতটা গুরুতর, কত দিন তাঁকে মাঠের বাইরে থাকতে হবে, এখন সেটিই বড় প্রশ্ন। তুরস্কের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর চলমান ফিফা উইন্ডোতে…

ময়মনসিংহে ভিডিও নিয়ে বিরোধে নিরঞ্জন ধরকে বটি দিয়ে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ নগরের বেগুনবাড়ী এলাকার স্লুইসগেটের পানিতে ড্রামের ভেতর বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হওয়া নিরঞ্জন ধর (৫৪) হত্যারহস্য উদ্ঘাটনের কথা জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au