বিনোদন

পরীমনি ও শেখ সাদীকে নিয়ে বিস্ফোরক তথ্য গৃহকর্মীর

  • 8:46 pm - April 07, 2025
  • পঠিত হয়েছে:১৬ বার

ঈদের আগেই গুঞ্জন ছড়িয়েছিল— ঢালিউড অভিনেত্রী পরীমনি নাকি গায়ক শেখ সাদীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন, খুব শিগগির তারা বিয়ের পিঁড়িতে বসছেন। আর ঈদের সময় নায়িকার হাতে মেহেন্দি দিয়ে লেখা ইংরেজি ‘এস’ অক্ষর, সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে। এবার সেই আগুনে ঘি ঢালেন অভিনেত্রীর বাসার কাজের মেয়ে পিংকি আক্তার। যিনি অভিনেত্রীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনে থানায় অভিযোগও করেছেন। আর তিনি সংবাদমাধ্যমের সামনে বিস্ফোরক কিছু তথ্যও প্রকাশ করেছেন।

একাধিক ভিডিওতে এক সাক্ষাৎকারে তাকে বলতে শোনা গেছে—পরীমনি আর শেখ সাদী এক বিছানায় ঘুমোন। এক ঘরে থাকেন। এক থালায় খাওয়া-দাওয়া করেন। গায়কের হাতে নায়িকা মারধরও খান। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিওতে অভিযোগকারিণী আরও দাবি করেন— হাঁটুর বয়সি গায়কের হাতে বেধড়ক মার খেয়েই অসুস্থ হয়ে পড়েছিলেন পরীমনি। ঈদের আগে হাসপাতালে ভর্তিও হয়েছিলেন তিনি। সেই পদ্ধতিতেই নায়িকা মেরেছেন তাকেও। তিনি জ্ঞান হারিয়েছিলেন।

পিংকি আরও বলেন, আমার তখনও জ্ঞান ছিল। সেই সময় পরীমনি আমার মুখে হাত বোলাতে বোলাতে বলছিলেন— আমাকেও তো এভাবেই মারে। এভাবেই মার খেয়ে মুখ বুজে সহ্য করি।

এ ঘটনা প্রকাশ্যে এনে পিংকির পাল্টা যুক্তি— পরীমনিকে যদি নির্যাতনের কারণে হাসপাতালে যেতে হয়, তা হলে তিনি কেন একই কারণে শুশ্রূষা পাবেন না? তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার কাজ তার পছন্দ না হতে পারে। কিন্তু তাকে বেতন দিয়ে বিদায় করে দিলেই তো মিটে যায়। শারীরিক নির্যাতন করার কোনো অধিকার নেই। তবে এখানেই থেমে থাকেননি পিংকি। তিনি সরাসরি বলেন,  শুধুই শেখ সাদী নন, পরীমনি একাধিক পুরুষকে সঙ্গ দেন।

উল্লেখ্য, গৃহকর্মী পিংকী আক্তারের গ্রামের বাড়ি নেত্রকোনায়। গত বৃহস্পতিবার পরীমনির বিরুদ্ধে ভাটারা থানায় একটি লিখিত অভিযোগ করেন তিনি। অভিযোগে পিংকী উল্লেখ করেন— পরীমনি তার এক বছরের দত্তক কন্যাসন্তানকে খাবার খাওয়ানোর ঘটনা কেন্দ্র করে গৃহকর্মী পিংকী আক্তারকে শারীরিকভাবে নির্যাতন করেন। তাকে রীতিমতো মারধর করেন নায়িকা। তিনি অসুস্থ বোধ করায় হাসপাতালে যেতে চান। সেটুকু মানবিকতাও দেখাননি নায়িকা। নিজেকে বাঁচাতে পিংকি বাধ্য হয়ে জরুরি পরিষেবায় ফোন করে পুলিশের সাহায্য চান।

এই শাখার আরও খবর

শাহরুখ-রজনীকান্ত ক্যামিও চূড়ান্ত, এলো ভেতরের খবর

মেলবোর্ন, ৬ মার্চ- অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে ভারতীয় চলচ্চিত্রপ্রেমীদের জন্য। নেলসন দিলীপকুমারের আসন্ন ব্লকবাস্টার ‘জেলার ২’ ছবিতে একই ফ্রেমে দেখা যাবে বলিউডের কিংবদন্তি শাহরুখ…

সিরিজ থেকে বাদ পড়ায় আইনি লড়াই অভিনেতার

মেলবোর্ন, ৬ মার্চ- জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ম্যাটলক’ থেকে হঠাৎই সরিয়ে দেওয়া অভিনেতা ডেভিড ডেল রিও এবার সিবিএস স্টুডিওসের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছেন। গত বছরের শেষ…

রোনালদোকে অনুপ্রেরণা মানেন সিডনি সুইনি

মেলবোর্ন, ৬ মার্চ- হলিউডের বর্তমান সময়ের অন্যতম আলোচিত অভিনেত্রী সিডনি সুইনি ফুটবল বিশ্বের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতি তার ভালো লাগার কথা প্রকাশ্যে এনেছেন। ‘ইউফোরিয়া’ এবং…

পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স গ্রেপ্তার

মেলবোর্ন, ৬ মার্চ- পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স ফের আইনি ঝামেলায় পড়েছেন। ক্যালিফোর্নিয়ার ভেনচুরা কাউন্টিতে তাকে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়। এই ঘটনা গত…

বিবাহবিচ্ছেদের আলোচনার মাঝেই নতুন চমক বিজয়ের

মেলবোর্ন, ৬ মার্চ- দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় এবং অভিনেত্রী তৃষার সম্পর্ক নিয়ে গত কয়েক মাস ধরেই গুঞ্জন দানা বাঁধছিল। তবে সেই গুঞ্জনের আগুনে ঘি পড়ল…

৯৮তম অস্কার কবে, কোথায় অনুষ্ঠিত হবে

মেলবোর্ন, ৬ মার্চ- বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘অস্কার’ বা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সময় ঘনিয়ে এসেছে। ২০২৫ সালের সেরা চলচ্চিত্র এবং কলাকুশলীদের সম্মাননা জানাতে বসছে এই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au