বাংলাদেশ

নারীদের নিরাপদ যাতায়াতে ‘পিংক বাস’ উদ্বোধন

  • 6:15 pm - August 18, 2026
  • পঠিত হয়েছে:৩৮ বার
নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ঢাকাসহ দেশের তিন শহরে বিশেষ ‘পিংক বাস’ সেবা চালু হয়েছে।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ আগষ্ট: নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ঢাকাসহ দেশের তিন শহরে বিশেষ ‘পিংক বাস’ সেবা চালু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ঢাকা ট্রাক ডিপোতে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহনমন্ত্রী জানান, প্রাথমিকভাবে দেশের তিনটি শহরের ১৩টি রুটে মোট ১৪টি বাস দিয়ে ‘পিংক বাস’ সেবা চালু করা হচ্ছে। এর মধ্যে রাজধানী ঢাকার ১০টি রুটে ১০টি বাস চলাচল করবে। চট্টগ্রামে একটি রুটে দুটি এবং বগুড়ায় দুটি রুটে দুটি বাস পরিচালনা করা হবে।

মন্ত্রী বলেন, নারীদের যাতায়াতের সুবিধা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়েই বিশেষ এই বাসসেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে নির্ধারিত রুটগুলোতে বাস চলাচল শুরু হলেও ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী আরও নতুন রুট যুক্ত করা হবে।

তিনি জানান, পর্যায়ক্রমে ‘পিংক বাস’ সেবার পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। নতুন রুট চালুর পাশাপাশি বাসের সংখ্যাও বাড়ানো হবে। নারীরা যাতে নিরাপদ পরিবেশে স্বাচ্ছন্দ্যের সঙ্গে যাতায়াত করতে পারেন, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, শুধু বাস চালু করলেই হবে না, নারী যাত্রীরা যেন এসব বাসে ওঠা, বসা এবং যাতায়াতের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্যবোধ করেন, সে পরিবেশও নিশ্চিত করতে হবে। এ জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে নারীরা গণপরিবহনে যাতায়াতের সময় বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হন। বিশেষ বাসসেবার মাধ্যমে এসব সমস্যা কমিয়ে নারীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও নিরাপদ ও ব্যবহারবান্ধব করে তোলার চেষ্টা করা হচ্ছে।

প্রাথমিক পর্যায়ে ১৪টি বাস দিয়ে শুরু হলেও যাত্রীদের চাহিদা ও সেবার কার্যকারিতা পর্যালোচনা করে ভবিষ্যতে এর পরিধি আরও বাড়ানো হবে। নতুন রুট ও অতিরিক্ত বাস যুক্ত করার মাধ্যমে দেশের আরও বেশি নারীকে এই সেবার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, ‘পিংক বাস’ সেবা চালুর ফলে কর্মজীবী নারী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী যাত্রীরা গণপরিবহনে তুলনামূলক নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবহন সুবিধা পাবেন। পাশাপাশি নারীদের গণপরিবহন ব্যবহারে উৎসাহ বাড়বে এবং শহরের গণপরিবহন ব্যবস্থায় নারীবান্ধব সেবা আরও বিস্তৃত হবে।

এই শাখার আরও খবর

ককরোচদের সংসদ অভিযানে ‘বাড়াবাড়ি হয়নি’, সুপ্রিম কোর্টে দিল্লি পুলিশের দাবি

মেলবোর্ন, ১৮ আগষ্ট: দিল্লির ছাত্র-যুবদের ‘চলো সংসদ’ কর্মসূচিতে কোনো অতিরিক্ত বলপ্রয়োগ করা হয়নি বলে ভারতের সুপ্রিম কোর্টে দাবি করেছে দিল্লি পুলিশ। আদালতে জমা দেওয়া হলফনামায়…

দ্বিতীয় মেয়াদে জাম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হাকাইন্দে হিচিলেমা

মেলবোর্ন, ১৮ আগষ্ট: জাম্বিয়ার প্রেসিডেন্ট হাকাইন্দে হিচিলেমা দ্বিতীয়বারের মতো পাঁচ বছরের মেয়াদে নির্বাচিত হয়েছেন। দেশটির নির্বাচন কমিশন মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে তাকে নির্বাচনের বিজয়ী ঘোষণা করে।…

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

মেলবোর্ন, ১৮ আগষ্ট: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (১৮ আগস্ট)…

৬৯০ বন্দি এখনো পলাতক, তথ্য নেই ১৬৬ জনের: কারা মহাপরিদর্শক

মেলবোর্ন, ১৮ আগষ্ট: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের কয়েকটি কারাগার ভেঙে পালিয়ে যাওয়া ৬৯০ বন্দি এখনো পলাতক রয়েছেন। তাদের মধ্যে ১৬৬ বন্দির কোনো তথ্যই…

লিবিয়ার বন্দিদশা কাটিয়ে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

মেলবোর্ন, ১৮ আগষ্ট: লিবিয়ার বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৭৪ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৬টার দিকে বুরাক এয়ারের একটি…

গাড়িতে সন্তান, আসন বদলে বাঁচার চেষ্টা করেও ওয়ার্নারের শেষ রক্ষা হলো না!

মেলবোর্ন, ১৮ আগষ্ট: অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। সিডনির একটি আদালত তাকে ১ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au