বাংলাদেশ

ঢাকা মেডিকেলের ইএনটি প্রধানকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১

  • 5:47 am - August 19, 2026
  • পঠিত হয়েছে:১১৭২ বার
ঢাকা মেডিকেলের ইএনটি প্রধানকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ আগষ্ট: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক মো. আসাদুর রহমানের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার রাতে রাজধানীর শান্তিনগরের একটি বেসরকারি হাসপাতালের চেম্বার থেকে বের হয়ে সিএনজি অটোরিকশায় ওঠার সময় একদল ব্যক্তি তার ওপর হামলা চালায়। এতে মাথা, চোখ ও নাকে আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খানের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তি দাবি করেছেন, একজন রোগীকে ‘ভুল চিকিৎসা’ দেওয়ার অভিযোগে ক্ষুব্ধ হয়ে তার বন্ধু ও স্বজনরা চিকিৎসকের ওপর হামলা করেন। তবে বিষয়টি এখনও তদন্তাধীন।

পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কর্মী রাশেদুল ইসলাম জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে শান্তিনগরের পপুলারের তিন নম্বর ভবনে ব্যক্তিগত চেম্বার শেষে অধ্যাপক আসাদুর সিএনজি অটোরিকশায় করে মোহাম্মদপুরের বাসায় যাচ্ছিলেন। এ সময় ৪-৫ জন ব্যক্তি অটোরিকশা থামিয়ে দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়।

হামলার পর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ৫৫ বছর বয়সী অধ্যাপক আসাদুর বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

পল্টন থানার ওসি মোস্তফা কামাল খান বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তি নিজেকে ওই রোগীর বন্ধু হিসেবে পরিচয় দিয়েছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত চলছে। তিনি বলেন, রোগীর স্বজনদের অভিযোগের বিষয়টি যাচাই করা হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ জানতে আরও তদন্ত প্রয়োজন।

এই শাখার আরও খবর

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মেলবোর্ন, ২০ আগষ্ট- দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে…

ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় বাংলাদেশ

মেলবোর্ন, ২০ আগষ্ট- ভারতের সঙ্গে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হচ্ছে। এর আগে নতুন চুক্তিতে শুষ্ক মৌসুমে বাংলাদেশকে গঙ্গার…

বিক্ষোভে অচল যাদবপুর, পুলিশের ব্যারিকেড ভেঙে বিশ্ববিদ্যালয়ের গেটে এবিভিপি

মেলবোর্ন, ২০ আগষ্ট- ভারতের পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভকে কেন্দ্র করে বৃহস্পতিবার দিনভর উত্তেজনা বিরাজ করেছে। পুলিশের ব্যারিকেড ভেঙে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি)…

দুই কিডনি বিকল, বাঁচতে চান শিক্ষক লিটন শর্মা

মেলবোর্ন, ২০ আগষ্ট- দুই কিডনিতে জটিলতা দেখা দেওয়ায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন সিলেটের তরুণ কলেজ শিক্ষক লিটন শর্মা। নিয়মিত ডায়ালাইসিস করেও শারীরিক অবস্থার স্থায়ী উন্নতি হচ্ছে…

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্থাবর সম্পত্তি ক্রোক, অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের আদেশ

মেলবোর্ন, ২০ আগষ্ট- জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট)…

বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর: ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা

মেলবোর্ন, ২০ আগষ্ট- রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au