বিশ্ব

মির্জা গালিব স্ট্রিটের হোটেলে এত মৃত্যু কেন, ফরেনসিক প্রতিবেদনে মিলল কারণ

  • 9:02 pm - August 21, 2026
  • পঠিত হয়েছে:২৭ বার
ঘিঞ্জি এলাকায় গড়ে ওঠা ‘শিখা ইন’ নামের ওই গেস্টহাউসে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২১ আগষ্ট: ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ গেস্টহাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় ফরেনসিক পরীক্ষায় আগুনের সূত্রপাত ও প্রাণহানির কারণ সম্পর্কে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। ফরেনসিক পরীক্ষার প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, তৃতীয় তলার রিসেপশনে থাকা এসির তার বা পোর্ট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। পরে বিষাক্ত ধোঁয়া দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ায় শ্বাসরুদ্ধ হয়ে অধিকাংশের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘিঞ্জি এলাকায় অবস্থিত পাঁচতলা ভবনটির তৃতীয় তলায় গত বুধবার গভীর রাতে আগুন লাগে। ফরেনসিক পরীক্ষায় দেখা গেছে, এসির একটি অংশ ফুলে যাওয়ার পর সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে। পরে অন্যান্য বৈদ্যুতিক তারেও আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে তলায় ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনের চেয়ে ধোঁয়াই প্রাণহানির মূল কারণ। ধোঁয়ায় শ্বাস নিতে না পেরে ৯ জনের মৃত্যু হয়।

অগ্নিকাণ্ডের সময় হোটেলের তৃতীয় তলায় ছিলেন বাংলাদেশি এক সাংবাদিক, তার স্ত্রী, শিশু সন্তান ও বাবা। সাংবাদিকের বাবা একটি কক্ষে ছিলেন। অন্য কক্ষে ছিলেন সাংবাদিক ও তার পরিবারের সদস্যরা।

আগুন লাগার পর তারা প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। পরে হোটেলের প্যাসেজ থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।রিসেপশনের পাশের একটি কক্ষে ছিলেন ঝাড়খণ্ডের বাসিন্দা সন্দীপ পাসোয়ান। তিনিও ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। তার বুকেও আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

অগ্নিকাণ্ডের পর হোটেলটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। তদন্তে জানা গেছে, আগুন থেকে বাঁচতে ভবনটির পেছনে জরুরি বের হওয়ার যে পথ ছিল, সেটিও দেয়াল তুলে বন্ধ করে দেওয়া হয়েছিল।

ফলে আগুন লাগার পর অতিথিদের দ্রুত বের হওয়ার সুযোগ সীমিত হয়ে পড়ে। ভবনের ভেতরে আটকে পড়া মানুষজন ঘন ধোঁয়ার মধ্যে পড়ে যান। এ পরিস্থিতিই প্রাণহানি এত বেশি হওয়ার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলটির লিজহোল্ডার আবু জাফরকে গ্রেপ্তার করেছে পুলিশ। হোটেলের ম্যানেজার ও এক কর্মীকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পলাতক মালিকের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

গত বুধবার ভোররাতে নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ গেস্টহাউসে আগুন লাগে। পরে সেখানে আটকে পড়া ৯ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ৭ জন বাংলাদেশের নাগরিক। তারা চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হন।

‘শিখা ইন’-এ অগ্নিকাণ্ডের পর নিউ মার্কেট এলাকার অন্যান্য হোটেল, গেস্টহাউস ও রেস্তোরাঁ-বারের অগ্নিনিরাপত্তা নিয়েও তৎপর হয়েছে কর্তৃপক্ষ।

এ ঘটনায় নিউ মার্কেট এলাকার ৯টি গেস্টহাউস ও ৪টি রেস্তোরাঁ-বারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ফায়ার সার্ভিস। ২৪ ঘণ্টার মধ্যে প্রতিষ্ঠানগুলোকে তাদের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানাতে বলা হয়েছে।

ফায়ার সার্ভিস আইনের ৩৭এ ধারায় এসব নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে প্রতিষ্ঠানগুলোর কোথায় কী ধরনের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা রয়েছে, তার বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। জবাব সন্তোষজনক না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হতে পারে বলে জানা গেছে।

সূত্র: সংবাদ প্রতিদিন

এই শাখার আরও খবর

আলাস্কায় সামরিক রাডার স্থাপনার কাছে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৮

মেলবোর্ন, ২১ আগষ্ট: যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত এলাকায় একটি সামরিক রাডার স্থাপনার কাছে চার্টার উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে কেপ…

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ রাতে

মেলবোর্ন, ২১ আগষ্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে আরও চারজন সদস্য যুক্ত হচ্ছেন। আজ শুক্রবার রাতে বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ পড়ানো হবে। নতুন…

দ্বিতীয় টেস্টের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ, ফল নিয়ে ভাবছেন না শান্ত

মেলবোর্ন, ২১ আগষ্ট: অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ৯ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। লাল বলের ক্রিকেটে এমন সাফল্যের পর স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস বেড়েছে দলের। তবে দ্বিতীয় টেস্টের…

রাষ্ট্রপতির শপথ আজ সন্ধ্যায়, প্রস্তুত বঙ্গভবনের দরবার হল

মেলবোর্ন, ২১ আগষ্ট: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে…

গ্রামীণ ভারতে কাজে লাগবে স্টারলিঙ্ক, দাবি ইলন মাস্কের

মেলবোর্ন, ২১ আগষ্ট: ভারতের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত গ্রামীণ এলাকায় দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দিতে নিজের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে দাবি করেছেন…

যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত, সব আরোহী নিহত

মেলবোর্ন, ২১ আগষ্ট: যুক্তরাষ্ট্রের পশ্চিম আলাস্কার একটি প্রত্যন্ত রাডার সাইটের কাছে আট আরোহী নিয়ে একটি চার্টার উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে সবাই নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ঘটে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au