হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট
ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…
মেলবোর্ন, ২৩ আগষ্ট- ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী, তিন বছর বয়সী ছেলে ও শ্বশুরের মরদেহ দেশে পৌঁছানোর পর ধর্মীয় রীতি অনুযায়ী শেষকৃত্য ও দাফন সম্পন্ন হয়েছে। স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের পর শনিবার রাতে কুষ্টিয়ার বাড়িতে নেওয়া হলে কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ।
শনিবার ২২ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে বেনাপোল-পেট্রাপোল সীমান্তের শূন্যরেখায় নিহত চারজনের মরদেহ স্বজন ও সহকর্মীদের কাছে হস্তান্তর করা হয়। পরে অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো কুষ্টিয়ার উদ্দেশে নেওয়া হয়। রাত ১১টার দিকে মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজন, সহকর্মী ও প্রতিবেশীরা শেষবারের মতো তাদের দেখতে ছুটে আসেন।
নিহত সাংবাদিক দেবাশীষ দত্ত ও তার তিন বছর বয়সী ছেলে স্বর্ণশীষ দত্তের মরদেহ কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ায় নেওয়া হয়। সেখানে ধর্মীয় আচার শেষে তাদের শেষকৃত্য সম্পন্ন করা হয়। অন্যদিকে দেবাশীষের স্ত্রী আফসানা শারমীন, ২৭, এবং শ্বশুর আকরাম হোসেন, ৬০, এর জানাজা শেষে কুষ্টিয়া শহরের থানাপাড়ায় তাদের দাফন করা হয়।
দেবাশীষ দত্ত ‘আজকের পত্রিকা’ ও বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল নাইন’-এর কুষ্টিয়া প্রতিনিধি ছিলেন। পাশাপাশি তিনি স্থানীয় ‘আজকের আলো’ পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার আকস্মিক মৃত্যুতে স্থানীয় সাংবাদিক মহল, সহকর্মী, স্বজন ও পরিচিতদের মধ্যে গভীর শোক নেমে এসেছে।
পরিবার সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট চিকিৎসার জন্য স্ত্রী আফসানা শারমীন, ছেলে স্বর্ণশীষ দত্ত ও শ্বশুর আকরাম হোসেনকে নিয়ে ভারতের বেঙ্গালুরু যান দেবাশীষ। সেখানে চিকিৎসা শেষে ১৮ আগস্ট তারা কলকাতায় ফিরে আসেন। পরে নিউ মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে ওঠেন তারা। ১৯ আগস্ট দেশে ফেরার কথা ছিল তাদের।
তবে দেশে ফেরার আগেই ১৮ আগস্ট দিবাগত রাতে ওই হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে হোটেলের ভেতরে থাকা দেবাশীষ ও তার পরিবারের সদস্যরা আটকা পড়েন। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় দেবাশীষের আট বছর বয়সী মেয়ে মহিমা দত্ত প্রাণে বেঁচে যায়। সে কুষ্টিয়ার বাড়িতেই অবস্থান করছিল। পরিবারের চার সদস্যকে হারিয়ে এখন শোকের ছায়া নেমে এসেছে তাদের পরিবার ও স্বজনদের মধ্যে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au