বাংলাদেশ

অস্ত্র মামলায় আনিসুল হকের অভিযোগ গঠন শুনানি ২৪ সেপ্টেম্বর

  • 7:17 pm - August 23, 2026
  • পঠিত হয়েছে:১২৮ বার
আদালত চত্বরে আনিসুল হক।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ আগষ্ট-  ঢাকার বনানী থানায় অস্ত্র আইনে করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।

রোববার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মঈন উদ্দিন চৌধুরী আনিসুল হকের আইনজীবীর সময় চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন তারিখ নির্ধারণ করেন। শুনানির সময় আনিসুল হককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

আনিসুল হকের আইনজীবী ব্যারিস্টার সুমন হোসেন জানান, মামলাসংক্রান্ত কিছু প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা এখনো বাকি রয়েছে। এসব কাগজ সংগ্রহের জন্য আদালতের কাছে সময় চাওয়া হলে আদালত আবেদন মঞ্জুর করে আগামী ২৪ সেপ্টেম্বর অভিযোগ গঠন শুনানির দিন ধার্য করেন।

আইনজীবী আরও দাবি করেন, যে অস্ত্রকে কেন্দ্র করে মামলাটি করা হয়েছে, সেটি আনিসুল হকের বৈধ অস্ত্র। এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র পরবর্তী শুনানির দিন আদালতে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।

মামলার নথি অনুযায়ী, আনিসুল হকের নামে একটি পিস্তলের লাইসেন্স ছিল। ২০২৪ সালের ৫ আগস্টের পর ব্যক্তিগত নিরাপত্তার জন্য দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে এসব অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, আনিসুল হক তার লাইসেন্স করা অস্ত্র নির্ধারিত সময়ের মধ্যে থানায় জমা দেননি এবং এ বিষয়ে থানাকেও অবহিত করেননি। তার ঠিকানায় গিয়ে কাউকে পাওয়া যায়নি এবং অস্ত্র জমা দেওয়ার বিষয়ে কোনো তথ্যও পাওয়া যায়নি বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পুলিশের তদন্ত শেষে আনিসুল হককে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। এরপর মামলাটিতে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়েছিল। তবে আসামিপক্ষের সময় আবেদনের কারণে রোববারের শুনানি পিছিয়ে দেওয়া হয়।

২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পর ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। এরপর তার বিরুদ্ধে বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টা মামলাসহ একাধিক মামলা করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

বনানী থানায় অস্ত্র আইনে করা এই মামলায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(১) ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর আদালতে অভিযোগ গঠন শুনানির পর মামলাটির পরবর্তী আইনি কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

এই শাখার আরও খবর

রেসিং ট্র্যাকে ভয়াবহ দুর্ঘটনা, অক্ষত অজিত কুমার

মেলবোর্ন, ২৪ আগষ্ট- ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার ইউরোপের একটি রেসিং ট্র্যাকে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছেন। হাই-স্পিড এন্ডুরেন্স রেস চলাকালে তার রেসিং কারে যান্ত্রিক…

গাজীপুরে জুয়েলারি ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, লুট স্বর্ণালংকার

মেলবোর্ন, ২৪ আগষ্ট- গাজীপুর মহানগরীর সাইনবোর্ড-ভূষিরমিল এলাকায় একটি জুয়েলারি দোকানের মালিক আবুল কালাম আজাদকে (৪২) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৩ আগস্ট) বিকেলে দোকানের ভেতর…

রাশিয়ার অর্থনীতিতে হামলা, ইউক্রেনকে পাল্টা জবাবের হুঁশিয়ারি পুতিনের

মেলবোর্ন, ২৪ আগষ্ট- রাশিয়ার অর্থনৈতিক স্থাপনায় হামলা চালিয়ে ইউক্রেন ‘প্যান্ডোরার বাক্স’ খুলেছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর জবাবে ইউক্রেনের সবচেয়ে স্পর্শকাতর অর্থনৈতিক খাতগুলোতে…

ইরানি হ্যাকারদের হামলায় চার দিন বন্ধ ছিল যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্র

মেলবোর্ন, ২৪ আগষ্ট- ইরানভিত্তিক হ্যাকারদের সাইবার হামলার কারণে যুক্তরাজ্যের একটি ছোট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র টানা চার দিন বন্ধ ছিল বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম। দেশটির কোনো…

রংপুরে চার খুন: পুলিশের দাবির পরও মিলছে না কয়েক প্রশ্নের উত্তর

মেলবোর্ন, ২৪ আগষ্ট- রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে মহানগর পুলিশ।…

জয়পুরহাটে ব্যবসায়ীর বাড়ি ও দোকানে হামলা-লুট, গ্রেপ্তার ১

মেলবোর্ন, ২৪ আগষ্ট- জয়পুরহাটের আক্কেলপুরে চোরাই ইজিবাইকের যন্ত্রাংশ কেনাবেচার অভিযোগকে কেন্দ্র করে ‘মব’ সৃষ্টি করে এক ব্যবসায়ীর বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au