রেসিং ট্র্যাকে ভয়াবহ দুর্ঘটনা, অক্ষত অজিত কুমার
মেলবোর্ন, ২৪ আগষ্ট- ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার ইউরোপের একটি রেসিং ট্র্যাকে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছেন। হাই-স্পিড এন্ডুরেন্স রেস চলাকালে তার রেসিং কারে যান্ত্রিক…
মেলবোর্ন, ২৪ আগষ্ট- জয়পুরহাটের আক্কেলপুরে চোরাই ইজিবাইকের যন্ত্রাংশ কেনাবেচার অভিযোগকে কেন্দ্র করে ‘মব’ সৃষ্টি করে এক ব্যবসায়ীর বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় রাজু হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২২ আগস্ট) দুপুরে আক্কেলপুর উপজেলার কৃষ্ণকোলা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী আল আমিনের অভিযোগ, হামলাকারীরা তার ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি নগদ টাকা, স্বর্ণালংকার, দোকানের মালামাল ও বিভিন্ন যন্ত্রাংশ লুট করে নিয়ে যায়। এতে প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। এ সময় চারটি ট্রাক্টর, শ্যালো মেশিনসহ বিভিন্ন যন্ত্রাংশও ভাঙচুর করা হয়।
এ ঘটনায় রোববার আক্কেলপুর থানায় ১৮ জনের নাম উল্লেখ করে মামলা করেন আল আমিন। মামলার প্রধান আসামি রাজু হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আক্কেলপুর উপজেলার চারদিঘী গ্রামের রমজান আলীর ছেলে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন রেজা জানান, চোরাই ইজিবাইকের মালামাল কেনাবেচার অভিযোগকে কেন্দ্র করে একদল লোক জড়ো হয়ে আল আমিনের ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি রাজু হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে বুড়াপুকুর-বিষ্ণপুর গ্রামের সাগর হোসেন ৩ লাখ ১৫ হাজার টাকায় একটি ইজিবাইক কেনেন। গত ৯ আগস্ট রাতে তার বাড়ির তালা ভেঙে ইজিবাইকটি চুরি হয়। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করলেও এখনো সেটি উদ্ধার হয়নি।
এরপর শুক্রবার (২১ আগস্ট) রাতে বুড়াপুকুর এলাকায় কয়েকজন ব্যক্তি চারজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাদের ধাওয়া করেন। এ সময় তিনজনকে আটক করা হলেও একজন পালিয়ে যান। পরে রাজু হোসেন সেখানে গিয়ে আটক তিনজনকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।
পরদিন শনিবার বুড়াপুকুর গ্রামের একটি মসজিদের পাশে শতাধিক মানুষের উপস্থিতিতে সালিশ বসে। সেখানে আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা সাগর হোসেনের ইজিবাইক চুরির সঙ্গে জড়িত এবং সেটি কৃষ্ণকোলা গ্রামের একটি দোকানে বিক্রি করেছেন বলে স্বীকার করেছেন বলে স্থানীয়দের দাবি। সালিশের ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পরে রাজু হোসেনের নেতৃত্বে আটক তিন ব্যক্তিকে কৃষ্ণকোলা গ্রামের ‘ভাই-ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ও মেশিনারিজ’ নামের ব্যবসাপ্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হয়। এ সময় বুড়াপুকুর-বিষ্ণপুর ও চারদিঘী গ্রামের তিন শতাধিক মানুষ সেখানে জড়ো হন। একপর্যায়ে উত্তেজিত লোকজন দোকান ও পাশের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন বলে অভিযোগ করা হয়েছে।
ব্যবসায়ী আল আমিন বলেন, চোরাই ইজিবাইকের যন্ত্রাংশ খুলে নেওয়ার অভিযোগ তুলে তাদের দোকান ও বাড়িতে হামলা চালানো হয়। হামলাকারীরা বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার এবং দোকান থেকে বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে যায়। সব মিলিয়ে প্রায় ১৪ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au