বিশ্ব

অগ্নিসংযোগ ও বোমা হামলায় উত্তাল থাইল্যান্ডের দক্ষিণাঞ্চল

  • 2:34 pm - August 24, 2026
  • পঠিত হয়েছে:৯১ বার
বিদ্রোহপ্রবণ থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে সমন্বিতভাবে অর্ধশতাধিক অগ্নিসংযোগ ও অগ্নিবোমা হামলার ঘটনা ঘটেছে।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৪ আগষ্ট- বিদ্রোহপ্রবণ থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে সমন্বিতভাবে অর্ধশতাধিক অগ্নিসংযোগ ও অগ্নিবোমা হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২২আগষ্ট ) স্থানীয় সময় রাত ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত দেশটির দক্ষিণ সীমান্তবর্তী কয়েকটি প্রদেশে এসব হামলা চালানো হয়। এতে অন্তত দুই নারী আহত হয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম এর প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ডের সামরিক বাহিনী এসব হামলাকে পরিকল্পিত ও সমন্বিত বলে মনে করছে। দেশটির সামরিক বাহিনীর ইন্টারনাল সিকিউরিটি অপারেশনস কমান্ড জানিয়েছে, অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতেই হামলাগুলো চালানো হয়েছে।

হামলার সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে নারাথিওয়াত প্রদেশে। এর পাশাপাশি পার্শ্ববর্তী ইয়ালা ও পাত্তানি প্রদেশেও বেশ কয়েকটি অগ্নিসংযোগ ও হামলার খবর পাওয়া গেছে।

হামলাকারীরা স্থানীয় সরকারি কার্যালয়, দোকানপাট ও বিভিন্ন যানবাহনসহ নানা স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। কয়েকটি এলাকায় টেলিযোগাযোগ টাওয়ারেও আগুন দেওয়া হয়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু এলাকায় স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হয়।

নিরাপত্তা কর্মকর্তারা বাসিন্দাদের সতর্ক করে বলেছেন, হামলার পর কোনো সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখলে সেটি স্পর্শ না করতে। একই সঙ্গে সন্দেহজনক কোনো বস্তু বা কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

এদিকে ব্যাংকক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নারাথিওয়াত প্রদেশের মুয়াং জেলায় একটি বোমা বিস্ফোরণে দুই নারী আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের নারাথিওয়াত, ইয়ালা ও পাত্তানি দীর্ঘদিন ধরেই বিদ্রোহ ও সহিংসতার কারণে অস্থির। বিচ্ছিন্নতাবাদী তৎপরতার সঙ্গে জড়িত বিভিন্ন গোষ্ঠী অতীতে এসব এলাকায় বোমা হামলা, অগ্নিসংযোগ ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়েছে। সর্বশেষ সমন্বিত হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার করেছে থাই কর্তৃপক্ষ।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au