দ্বৈত নাগরিকত্বের প্রশ্নে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, বললেন, ‘কার এত জ্বালা?’
মেলবোর্ন, ২৫ আগষ্ট- ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানতে…
মেলবোর্ন, ২৪ আগষ্ট- চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় রেকারের ধাক্কায় এইচএসসি পরীক্ষার্থী নাফিসা নাওয়ালের মৃত্যুর ঘটনায় চালক শামীম বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে নগরের ফ্রি পোর্ট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নিহত নাফিসার বয়স ১৮ বছর।
পুলিশ জানায়, গত শনিবার সকালে পতেঙ্গা থানার নেভি হাসপাতাল গেটের বিপরীত সড়কে রেকারের ধাক্কায় গুরুতর আহত হন নাফিসা। তিনি অ্যাপভিত্তিক মোটরসাইকেলে করে এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছিলেন। সংঘর্ষের পর সড়কে পড়ে যান তিনি। পরে একজন শিক্ষানবিশ চিকিৎসক তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাফিসা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। নগরের কাঠগড় এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি। তাঁর গ্রামের বাড়ি বরগুনায়। বাবা মামুন মিয়ার একমাত্র মেয়ে ছিলেন নাফিসা। শনিবার তাঁর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা ছিল।
শিক্ষকেরা জানান, পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমেও সক্রিয় ছিলেন নাফিসা।
পুলিশ জানায়, নাফিসাকে ধাক্কা দেওয়া গাড়িটি একটি রেকার বা টোয়িং ট্রাক। সাধারণত বিকল বা দুর্ঘটনাকবলিত যানবাহন টেনে নেওয়া এবং সড়ক থেকে সরিয়ে নিতে এ ধরনের গাড়ি ব্যবহার করা হয়।
ঘটনার পর রেকারচালক শামীম বিশ্বাস পালিয়ে যান। পরে তাঁকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।

একমাত্র মেয়ে নাফিসাকে হারিয়ে শোকে কাতর বাবা মামুন মিয়া। ছবি: সংগৃহীত
নাফিসার বাবা মামুন মিয়া বাদী হয়ে চট্টগ্রাম ইপিজেড থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন। মামলায় রেকারচালককে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, শামীম বিশ্বাস ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের রেকারচালক। তাঁর বাড়ি মাগুরা জেলায়। চট্টগ্রাম নগরের জমিয়াতুল ফালাহ মসজিদ এলাকায় ম্যাক্সের সাইট অফিসে থাকতেন তিনি।
অভিযানের একপর্যায়ে রোববার রাতে নগরের ফ্রি পোর্ট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বলেন, নাফিসা পতেঙ্গার কাঠগড় এলাকার বাসিন্দা মামুন মিয়ার মেয়ে। তাঁর বাবার করা মামলায় শামীমকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au