বাংলাদেশ

রোহিঙ্গাদের ৩৫ শতাংশ দুর্ভিক্ষের ঝুঁকিতে

  • 8:39 pm - August 25, 2026
  • পঠিত হয়েছে:৬৬ বার
মিয়ানমার থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে আসার নয় বছর পরও কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোর মানবিক পরিস্থিতির উন্নতি হয়নি।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৫ আগষ্ট- মিয়ানমার থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে আসার নয় বছর পরও কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোর মানবিক পরিস্থিতির উন্নতি হয়নি। বরং খাদ্য সহায়তা কমে যাওয়ায় চলতি বছর শিবিরে থাকা রোহিঙ্গাদের প্রায় ৩৫ শতাংশ ‘সংকট’ বা ‘জরুরি’ মাত্রার ক্ষুধার মুখে পড়তে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক বেসরকারি  এক সংস্থা ।

২৫ আগস্ট প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, কক্সবাজারের প্রায় ৩০টি শিবিরে ১০ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছেন। আগামী সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত এসব এলাকায় খাদ্য নিরাপত্তা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে। এ সময় ২৫ শতাংশের কিছু বেশি রোহিঙ্গা ‘আইপিসি ফেজ-৩’ বা সংকট পর্যায়ের ক্ষুধায় পড়তে পারেন। আরও প্রায় ১০ শতাংশ মানুষ ‘জরুরি’ পর্যায়ের ক্ষুধার মুখোমুখি হতে পারেন।

সেভ দ্য চিলড্রেনের বাংলাদেশে কক্সবাজার কার্যালয়ের প্রধান গোলাম মোস্তফা বলেন, রোহিঙ্গাদের ব্যাপক বাস্তুচ্যুতির নয় বছর পর একটি পুরো প্রজন্ম নির্বাসনে বেড়ে উঠছে। নিরাপদ ও মর্যাদাপূর্ণ ভবিষ্যতের দিকে অগ্রগতির বদলে পরিবারগুলো এখন আরও বেশি ক্ষুধা, কম সুযোগ এবং ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

তিনি বলেন, ক্ষুধা ও অপুষ্টি শুধু খাবারের ঘাটতির কারণে তৈরি হচ্ছে না। প্রায় এক দশক ধরে চলতে থাকা একটি অমীমাংসিত সংকটই এর মূল কারণ। রোহিঙ্গা শিশুদের শুধু বেঁচে থাকাই নয়, নিরাপত্তা, শিক্ষা, মর্যাদা এবং উন্নত ভবিষ্যতের সুযোগ প্রয়োজন।

সংস্থাটি জানায়, আন্তর্জাতিক মানবিক সহায়তার অর্থায়ন কমে যাওয়ায় গত এক বছরে রোহিঙ্গাদের খাদ্য বরাদ্দও কমেছে। এর সঙ্গে শিবিরগুলোর অতিরিক্ত জনসংখ্যা, বিশুদ্ধ পানির সীমিত সুযোগ, পুষ্টিকর খাবারের অভাব এবং জীবিকার সংকট পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে।

এর প্রভাব শিশুদের ওপর সবচেয়ে বেশি পড়ছে। সেভ দ্য চিলড্রেনের তথ্যমতে, রোহিঙ্গা শিবিরে শিশুদের সংখ্যা মোট জনসংখ্যার অর্ধেকের বেশি। দীর্ঘদিনের অপুষ্টির কারণে শিশুদের স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হওয়ার পাশাপাশি মৃত্যুঝুঁকিও বাড়ছে।

শরণার্থী রামিদা, বয়স ৩০, স্বামী ও পাঁচ সন্তানকে নিয়ে কক্সবাজারের শিবিরে বসবাস করেন। তার তিন বছর বয়সী ছেলে রাকিব জন্মের সময় কম ওজনের ছিল এবং বড় হওয়ার পর প্রায়ই অসুস্থ হয়ে পড়ত। পরে তাকে সেভ দ্য চিলড্রেনের মাতৃ ও শিশু স্বাস্থ্য হাসপাতালে নেওয়া হলে গুরুতর তীব্র অপুষ্টিতে আক্রান্ত হওয়ার বিষয়টি শনাক্ত হয় এবং চিকিৎসা দেওয়া হয়।

রামিদা জানান, সন্তান গর্ভে থাকা অবস্থায় তার স্বামীর পর্যাপ্ত আয় ছিল না। ফলে প্রয়োজন অনুযায়ী তিনি খাবার ও পুষ্টি নিতে পারেননি। এর প্রভাব সন্তানের স্বাস্থ্যের ওপরও পড়ে।

সেভ দ্য চিলড্রেন কক্সবাজারের শিবিরগুলোতে নারী ও শিশুদের পুষ্টি পরীক্ষা, অপুষ্টির চিকিৎসা, মাতৃ পুষ্টি সহায়তা এবং শিশুদের পুষ্টিকর খাবার দেওয়ার বিষয়ে পরামর্শ ও সহায়তা দিয়ে আসছে। গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য একটি নতুন মাতৃ ও শিশু হাসপাতালে ২৪ ঘণ্টা চিকিৎসার ব্যবস্থাও রয়েছে।

তবে অর্থায়ন কমে যাওয়ায় অপুষ্টি প্রতিরোধের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে বলে জানিয়েছে সংস্থাটি। তাদের মতে, শিশুদের অপুষ্টি থেকে রক্ষা করতে পরিবারগুলোর নিয়মিত পুষ্টিকর খাবার, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসেবায় নির্ভরযোগ্য প্রবেশাধিকার নিশ্চিত করা জরুরি।

কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোতে খাদ্য সংকটের পাশাপাশি জলবায়ু ও নিরাপত্তা পরিস্থিতিও উদ্বেগজনক। গত জুলাইয়ে মৌসুমি ভারী বৃষ্টির কারণে ভূমিধসে ১০ জন শিশু, শিক্ষার্থী ও একজন শিক্ষকসহ প্রাণ হারান।

দীর্ঘদিন ধরে শিবিরে অনিশ্চিত জীবনযাপন এবং সহায়তা কমে যাওয়ার কারণে অনেক রোহিঙ্গা ঝুঁকিপূর্ণ নৌপথে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন। এসব যাত্রায় মানবপাচারকারী ও দালালদের নির্যাতনের পাশাপাশি সাগরে ডুবে মৃত্যুর ঝুঁকিও রয়েছে। ২০২৫ সালে সমুদ্রপথে প্রায় ৯০০ রোহিঙ্গা, যাদের মধ্যে শিশুও ছিল, নিখোঁজ বা নিহত হওয়ার খবর পাওয়া যায়।

সেভ দ্য চিলড্রেন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রোহিঙ্গা সংকটের জন্য প্রয়োজনীয় মানবিক অর্থায়নের ঘাটতি পূরণের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে শরণার্থীদের অধিকার সুরক্ষা এবং দীর্ঘমেয়াদি সমাধানের উদ্যোগ আরও জোরদার করার দাবি জানিয়েছে সংস্থাটি।

সেভ দ্য চিলড্রেন ২০১২ সাল থেকে কক্সবাজারে কাজ করছে। ২০১৭ সালে মিয়ানমার থেকে বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসার পর সংস্থাটি সেখানে তাদের কার্যক্রম আরও বাড়ায়।

সুত্রঃ সেভ দ্য চিলড্রেন।

এই শাখার আরও খবর

আগামী ও তাঁর মায়ের শরীরে বীর্যের নমুনা, ডোমের দাবিতে তোলপাড়

মেলবোর্ন, ২৫ আগষ্ট- রংপুর নগরীর মাছুয়াপাড়ায় একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় ময়নাতদন্তের পর নতুন করে ধর্ষণের আলামত নিয়ে প্রশ্ন উঠেছে। ময়নাতদন্তের কাজে নিয়োজিত এক…

বিহারে মুখ্যমন্ত্রীর বাসভবনের পথে শিক্ষার্থীদের মিছিল, ব্যারিকেড ভাঙতেই জলকামান

মেলবোর্ন, ২৫ আগষ্ট- ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন বা বিপিএসসি পরীক্ষা বাতিল, প্রশ্নফাঁস এবং নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিহারে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের আন্দোলন তীব্র হয়ে…

বাংলাদেশে আশ্রয়ের নয় বছর পরও ন্যায়বিচারের দাবিতে রোহিঙ্গাদের বিক্ষোভ

মেলবোর্ন, ২৫ আগষ্ট- মিয়ানমারে নিপীড়ন ও গণহত্যার অভিযোগের মুখে দেশ ছেড়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ার নয় বছর পূর্তিতে ন্যায়বিচার ও নিরাপদ প্রত্যাবাসনের দাবিতে বিক্ষোভ করেছেন রোহিঙ্গা…

দেশপ্রেম, সাহসিকতা ও অধিকার আদায়ের আলোকবর্তিকা: বীরউত্তম মেজর জেনারেল সি আর দত্ত

মেলবোর্ন, ২৫ আগষ্ট- বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, সামরিক ইতিহাস এবং একটি অসাম্প্রদায়িক ও মানবিক সমাজ বিনির্মাণের অভিযাত্রায় যে কজন মানুষ চিরকাল উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন, মেজর…

শুল্ক বাড়ালে যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ বন্ধের হুমকি কানাডার

মেলবোর্ন, ২৫ আগষ্ট- কানাডার সঙ্গে বাণিজ্য বিরোধ আরও বাড়ানো হলে যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ ও গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন কানাডার অন্টারিও প্রদেশের প্রধান…

বিশাল বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি চিন পিং

মেলবোর্ন, ২৫ আগষ্ট-  চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সেপ্টেম্বরে ভারতের নয়াদিল্লি সফরে যাচ্ছেন। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশ নিতে তাঁর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au