বাংলাদেশ

রংপুরে একই হিন্দু পরিবারের ৪ খুন, আসামিদের বর্ণনার সঙ্গে মিলেছে সাক্ষীর জবানবন্দি

  • 12:55 pm - August 26, 2026
  • পঠিত হয়েছে:৫১৬ বার
সীমান্ত দাস আদালতে জবানবন্দি দিয়েছেন।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৬ আগষ্ট- রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ। মামলার প্রধান দুই আসামি মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসের বন্ধু সীমান্ত চন্দ্র দাস আদালতে সাক্ষী হিসেবে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তার দেওয়া বক্তব্যের সঙ্গে গ্রেপ্তার দুই আসামির জবানবন্দির মিল পাওয়া গেছে বলে জানিয়েছে তদন্তকারী পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় রংপুরের মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মোহাম্মদ রফিকুল ইসলামের কাছে সীমান্ত চন্দ্র দাসের জবানবন্দি রেকর্ড করা হয়। সীমান্ত নগরের মাছুয়াপাড়া এলাকার সুবাস চন্দ্র দাসের ছেলে। তিনি একটি মার্কেটে কাপড়ের দোকানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করেন এবং মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসের বন্ধু।

মামলার তদন্ত কর্মকর্তা ও রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক জিন্নাত আলী জানান, সীমান্ত তার বাবাকে সঙ্গে নিয়ে আদালতে এসে সাক্ষ্য দিয়েছেন। ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করা হয়েছে। তার বক্তব্যের সঙ্গে আসামিদের দেওয়া তথ্যের মিল পাওয়া গেছে।

তদন্ত কর্মকর্তা বলেন, হত্যাকাণ্ডের রাতে মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস সীমান্তের বাসায় গিয়ে ইয়াবা সেবন করেছিলেন বলে আসামিরা পুলিশকে জানিয়েছিলেন। সীমান্তও আদালতে দেওয়া জবানবন্দিতে একই তথ্য জানিয়েছেন। হত্যাকাণ্ডের সঙ্গে ওই রাতের ঘটনাপ্রবাহের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে গ্রেপ্তার দুই আসামির ডোপ টেস্টের জন্যও আবেদন করা হয়েছে। তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, বুধবার (২৬ আগস্ট) ডোপ টেস্টের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন প্রশ্ন ও পুলিশের বক্তব্যে অসঙ্গতি নিয়ে যে আলোচনা চলছে, সেগুলোরও তদন্তের মাধ্যমে উত্তর খোঁজা হবে বলে জানিয়েছেন তিনি।

গত রোববার নিহত শিক্ষক গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। ওই রাতেই গ্রেপ্তার মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস আদালতে ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পরে মামলার তদন্তভার কোতোয়ালি থানা-পুলিশের কাছ থেকে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়। তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান পরিদর্শক জিন্নাত আলী।

পুলিশের তথ্য অনুযায়ী, গত শনিবার রাতে রংপুর নগরের বাংলাদেশ ব্যাংক মোড় এলাকার একটি ভাড়া বাসা থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বালা (৫০), মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী (২৫) এবং ছেলে আয়ুস চক্রবর্তী প্রিয়মের (১২) মরদেহ উদ্ধার করা হয়। তাদের সবাইকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত গণপতি চক্রবর্তী রংপুর জিলা স্কুলের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন। ২০২৫ সালের ডিসেম্বরে অবসর নেওয়ার পর তিনি হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবেও রোগী দেখতেন। নগরের মাছুয়াপাড়া এলাকায় জমি কিনে তিনি বাড়ি নির্মাণ করছিলেন এবং প্রায় দুই থেকে তিন বছর ধরে পরিবারের সদস্যদের নিয়ে ওই বাড়ির দোতলায় বসবাস করছিলেন।

হত্যাকাণ্ডের ঘটনায় গত ২৩ আগস্ট ভোরে একই এলাকা থেকে মুগ্ধ দাস (২৩) ও সিদ্ধার্থ দাসকে (১৯) আটক করা হয়। পরে নিহত চারজনের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। ওই রাতেই রংপুর নগরের দখিগঞ্জ শ্মশানে তাদের শেষকৃত্য সম্পন্ন হয়।

মামলার তদন্ত কর্মকর্তার ভাষ্য, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা, ঘটনার প্রকৃত কারণ এবং হত্যার পেছনের পুরো ঘটনা বের করতে তদন্ত চলছে। তদন্তের মাধ্যমে মামলাটি সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে ন্যায়বিচার নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

এই শাখার আরও খবর

‘নিকাব খুলতে বলিনি’, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ভিডিও বার্তায় নিজের অবস্থান জানালেন শিক্ষক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক ছাত্রীকে শ্রেণিকক্ষে নিকাব পরা নিয়ে কথা বলার ঘটনায় বিতর্কের মধ্যে নিজের অবস্থান তুলে ধরে ভিডিও বার্তা দিয়েছেন সহযোগী অধ্যাপক তাসনীম…

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের এরি শহরে বন্দুকধারীর হামলায় শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) একটি বাড়ির বাইরে গুলি চালানোর পর ভেতরে ঢুকে হামলা…

সংসদ সদস্যদের নিয়ে তারেক রহমানের জরুরি বৈঠক, কী নিয়ে আলোচনা?

সংসদের পরবর্তী অধিবেশনের তারিখ নির্ধারণ না হলেও হঠাৎ বিএনপির সংসদীয় দলের সভা ডেকেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল রোববার সন্ধ্যা ৬টায় জাতীয় সংসদ…

সরকার ও সেনাপ্রধানের দূরত্ব কমাতে সাবেক সেনাপ্রধানের দ্বারস্থ রাষ্ট্রপতি

বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরির খবরের মধ্যে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) নুরউদ্দিন খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন…

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে পার্থক্য গড়ে দেবেন স্পিনাররা, আশাবাদী মুশতাক

আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টের পরের দিনগুলোতে স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মনে করছেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উইকেট থেকে…

জয়নগরে তৃণমূল-বিজেপি সংঘাতের অভিযোগ, আক্রান্ত বিধায়ক বিশ্বনাথ দাস

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক বিশ্বনাথ দাসের ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে তাঁর গাড়ি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au