বিশ্ব

গোপনে মস্কো সফরে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ

  • 3:16 pm - August 26, 2026
  • পঠিত হয়েছে:৬১ বার
সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৬ আগষ্ট-  যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক জন র‍্যাটক্লিফ গোপনে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস। তবে তার সফরের উদ্দেশ্য এবং রাশিয়ার কোন কর্মকর্তার সঙ্গে তিনি বৈঠক করেছেন বা করবেন, সে বিষয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়া কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

মঙ্গলবার (২৫ আগস্ট) মস্কোর ভনুকোভো আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি বোয়িং সি-১৭ গ্লোবমাস্টার পরিবহন বিমান অবতরণ করে। বিমানটির বিষয়ে প্রথম দিকে ক্রেমলিন জানায়, এ সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই। কয়েক ঘণ্টা পরই সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফের মস্কো সফরের খবর সামনে আসে।

ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্যেও র‍্যাটক্লিফের সফরের বিষয়ে ইঙ্গিত পাওয়া গেছে। পরে মার্কিন সামরিক বিমানটি মস্কো থেকে লাটভিয়ায় ফিরে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মস্কোর রাস্তায় একটি কূটনৈতিক বহর চলাচল করতেও দেখা গেছে। তবে ওই বহরে র‍্যাটক্লিফ ছিলেন কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

সিবিএসকে এক জ্যেষ্ঠ ইউক্রেনীয় কর্মকর্তা জানিয়েছেন, র‍্যাটক্লিফের সফরের আগে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে তাদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের মস্কো সফরের কথা জানিয়েছিল। প্রতিনিধিদলটি রাশিয়া ত্যাগ না করা পর্যন্ত ইউক্রেনকে হামলা স্থগিত রাখার অনুরোধও করা হয়েছিল বলে দাবি করেন ওই কর্মকর্তা।

সিআইএ পরিচালক হিসেবে র‍্যাটক্লিফের এটি প্রথম রাশিয়া সফর বলে ধারণা করা হচ্ছে। তবে মস্কোয় থাকা রুশ গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ বজায় রেখেছেন বলে জানা গেছে।

সাবেক ব্রিটিশ সামরিক কর্মকর্তা জন ফোরম্যান মনে করেন, র‍্যাটক্লিফের আকস্মিক সফরের অন্যতম উদ্দেশ্য হতে পারে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উত্তেজনা নিয়ন্ত্রণ করা। জার্মানিতে সাম্প্রতিক ড্রোন তৎপরতায় রাশিয়ার সম্ভাব্য সংশ্লিষ্টতা নিয়ে যে আলোচনা চলছে, সেই বিষয়টিও সফরের সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে তিনি মনে করেন।

এ ছাড়া রাশিয়ায় আটক মার্কিন নাগরিকদের মুক্তির বিষয়েও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে রাশিয়ায় এক বছরের বেশি সময় কারাবন্দি থাকা রুশ-মার্কিন নাগরিক ক্সেনিয়া কারেলিনার মুক্তির আলোচনায় র‍্যাটক্লিফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

২০২৪ সালে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বন্দিবিনিময় চুক্তিতেও সিআইএ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ওই চুক্তির আওতায় ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গেরশকোভিচ, সাবেক মার্কিন মেরিন পল হুইলান এবং রুশ-মার্কিন সাংবাদিক আলসু কুরমাশেভাসহ বেশ কয়েকজন বন্দি মুক্তি পান।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকেই ওয়াশিংটন ও মস্কোর সম্পর্ক তীব্র উত্তেজনাপূর্ণ। রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর একের পর এক নিষেধাজ্ঞা এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ অব্যাহত রয়েছে।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর র‍্যাটক্লিফই রাশিয়া সফর করা সবচেয়ে উচ্চপর্যায়ের মার্কিন কর্মকর্তাদের একজন বলে মনে করা হচ্ছে। এর আগে আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন ট্রাম্প। তবে ওই বৈঠক থেকে বড় কোনো অগ্রগতি আসেনি। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে শুরু হওয়া আলোচনাও বর্তমানে অনেকটাই স্থবির হয়ে আছে।

এই শাখার আরও খবর

অপ্রাপ্তবয়স্কদের তথ্য অরক্ষিত রাখার অভিযোগে টিকটককে জরিমানা করল ব্রাজিল

মেলবোর্ন, ২৬ আগষ্ট- কিশোর-কিশোরীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় ব্যর্থতা এবং তথ্য সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সকে ১৫ কোটি ৩৮ লাখ ব্রাজিলীয় রিয়াল জরিমানা করেছে…

গভীর রাতে বাড়িতে ঢুকে তরুণীর হাত বিচ্ছিন্ন, আহত বাবা-মা

মেলবোর্ন, ২৬ আগষ্ট- মেহেরপুর শহরের লর্ড মার্কেট এলাকায় গভীর রাতে একটি বাড়িতে ঢুকে স্মৃতি আক্তার নামে এক তরুণীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তার…

পারিবারিক নৈশভোজে গুলি, শিশুসহ নিহত ৮

মেলবোর্ন, ২৬ আগষ্ট-  যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের বিলিংস শহরের বাইরে একটি বাড়িতে পারিবারিক নৈশভোজে জড়ো হওয়া স্বজনদের ওপর গুলি চালিয়ে আটজনকে হত্যা করেছেন ৪৪ বছর বয়সী…

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ

মেলবোর্ন, ২৬ আগষ্ট- নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা করা হয়েছে। চোটের কারণে নিয়মিত পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা দুই টুর্নামেন্টের…

ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে

মেলবোর্ন, ২৬ আগষ্ট- ঢাকায় ব্রাজিল ফুটবল দলের প্রস্তাবিত প্রীতি ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। ম্যাচটি আয়োজন করতে প্রায় ৩০ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায়…

রাশিয়ায় ড্রোন হামলায় নিহত ২, ক্রাসনোদারে তেল শোধনাগারে আগুন

মেলবোর্ন, ২৬ আগষ্ট- রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের আফিপস্কি তেল শোধনাগারে ইউক্রেনীয় ড্রোন হামলার পর আগুন লাগার ঘটনা ঘটেছে। একই হামলায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আফিপস্কি রেলস্টেশনে দুইজন নিহত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au