বিশ্ব

নেপালে ভয়াবহ বন্যা, এক বাড়ি থেকে উদ্ধার ২৩ মরদেহ

  • 8:46 pm - September 01, 2026
  • পঠিত হয়েছে:৪২৬ বার
উদ্ধার অভিযানে নেপাল সেনাবাহিনীর সদস্যরাও অংশ নিচ্ছেন। ছবি: সংগৃহীত

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯৩৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নুয়াকোট জেলার বেত্রাবতীতে একটি বাড়ি থেকে মঙ্গলবার সকালে একসঙ্গে ২৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্গত বিভিন্ন এলাকায় এখনো প্রায় ৪ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ)।

নেপালের নুয়াকোট জেলার বেত্রাবতী এলাকায় উদ্ধার অভিযান চালানোর সময় একটি বাড়ি থেকে ২৩টি মরদেহ উদ্ধার করা হয়। ভয়াবহ বন্যার পর সেখানে ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা খুঁজে দেখতে উদ্ধারকারীরা তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

এদিকে প্রতিবেশী ভারতের কুশিনগরে গণ্ডক নদী থেকেও ১৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে ছয়জন নারী ও সাতজন পুরুষ রয়েছেন বলে জানা গেছে।

বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালের বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ১১ হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার ও তল্লাশি অভিযানে ২২ হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। দুর্গত এলাকায় অন্তত ১৬টি হেলিকপ্টার ব্যবহার করে উদ্ধারকাজ ও ত্রাণ কার্যক্রম চালানো হচ্ছে।

নেপাল সেনাবাহিনীও ব্যাপকভাবে উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে। এরই মধ্যে আপার ত্রিশূলী-১ জলবিদ্যুৎ প্রকল্পের বিভিন্ন স্থাপনা থেকে ২৫৪ জন শ্রমিক ও কারিগরকে উদ্ধার করা হয়েছে। টানেলে আটকে পড়া ও নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে ভারত ও চীনের টানেল উদ্ধার বিশেষজ্ঞদের সহায়তায় অভিযান চলছে।

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ৯২৭টি মরদেহ ময়নাতদন্ত ও সংরক্ষণের জন্য সিল করা হয়েছে। এর মধ্যে পরিচয় শনাক্ত হওয়ার পর ৫১টি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনো ৭২৬টি মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এর মধ্যে ৪১৩টি মরদেহ আন্তর্জাতিকভাবে প্রচলিত নিয়ম মেনে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে দাফন বা ব্যবস্থাপনা করা হয়েছে।

বন্যায় ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন বহু মানুষ। তাদের মধ্যে ২ হাজার ৯৭০ জনের জন্য বিভিন্ন এলাকায় অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে দুর্গত এলাকায় খাদ্য, চিকিৎসা ও অন্যান্য জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে।

পরিস্থিতির মধ্যে নতুন করে সতর্কতা জারি করা হয়েছে বিষ্ণুমতী নদী নিয়ে। কাঠমান্ডুর গঙ্গাবু এলাকার কাছে নদীটির পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। নিখোঁজদের সন্ধান এবং মরদেহ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সুত্রঃ ইন্ডিয়া টুডে

এই শাখার আরও খবর

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর শেষ বিদায়েও বাধা: আমরা কোন বাংলাদেশের পথে?

​বাংলাদেশের স্বাধীনতা কোনো আকস্মিক প্রাপ্তি নয়। লাখো শহীদের আত্মত্যাগ, অসংখ্য মা-বোনের সম্ভ্রমহানি এবং বীর মুক্তিযোদ্ধাদের অসীম সাহস ও ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের প্রিয় মাতৃভূমি। ১৯৭১…

আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর দাবি নিয়ে জাতিসংঘের দ্বারস্থ শেখ হাসিনা

বাংলাদেশে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দলটিকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়ে নতুন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবিতে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের কাছে…

ক্ষতসহ দীর্ঘ সময় জীবিত ছিলেন সাগর-রুনি, ১৪ বছরেও শনাক্ত হয়নি দুই অজ্ঞাত ব্যক্তির ডিএনএ

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ১৪ বছর পরও অপরাধী শনাক্ত ও হত্যার রহস্য উদ্‌ঘাটন করতে পারেনি তদন্তকারী সংস্থা। ঘটনাস্থলে পাওয়া দুই অজ্ঞাতনামা…

যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিরক্ষা প্রতিনিধির সঙ্গে বাংলাদেশি সামরিক কর্মকর্তার বৈঠক, যা জানা যাচ্ছে

বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) সামরিক গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার হাসান মাহমুদের সঙ্গে দুই দিনে পৃথক বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক প্রতিরক্ষা কর্মকর্তা এবং চীনের…

ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, মরদেহ ও রোগী নিতে চরম ভোগান্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পার্কিংয়ের দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট চলছে। এতে হাসপাতাল থেকে গুরুতর অসুস্থ রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর এবং মৃত ব্যক্তির মরদেহ…

ময়মনসিংহে এবার আরেক হিন্দু যুবক রবেন্দ্র ঋষিকে ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহের ভালুকায় সেলুনে ঢুকে রবেন্দ্র ঋষি নামে এক নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জামিরদিয়া এলাকার মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় এ ঘটনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au