বিশ্ব

কিয়েভে রুশ হামলায় ভারতীয়সহ নিহত ১২

  • 1:12 pm - September 02, 2026
  • পঠিত হয়েছে:১২৮ বার
কিয়েভে রাশিয়ার হামলা চলিয়েছে। ছবিঃ সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। নিহতদের মধ্যে একজন ২৬ বছর বয়সী ভারতীয় নাগরিকও রয়েছেন।

সোমবার(১ সেপ্টেম্বর) দিবাগত রাতে চালানো হামলায় কিয়েভে নিহত হয়েছেন আটজন। তাঁদের মধ্যে ছয়জনই ইউক্রেনের রাষ্ট্রীয় রেলওয়ে কোম্পানির কর্মী। একটি রেল ডিপোতে হামলা হলে তাঁরা নিহত হন। হামলার পর রাজধানীর তিনটি জেলায় আগুন ছড়িয়ে পড়ার খবর পাওয়া যায়।

এ ছাড়া কিয়েভের কাছের বোরিসপিল শহরের একটি আবাসিক ভবনেও হামলা চালানো হয়। সেখানে নিহত হন আরও চারজন। নিহত ভারতীয় নাগরিকও ওই আবাসিক ভবনে হামলার ঘটনায় প্রাণ হারান। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইভান ভিহিভস্কি জানান, ওই ভারতীয় নাগরিকের বয়স ২৬ বছর এবং হামলার দিনই ছিল তাঁর জন্মদিন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, রাশিয়া বিপুলসংখ্যক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। কিয়েভ ও আশপাশের এলাকায় প্রায় ৩৫০ জন উদ্ধারকর্মী রাতভর উদ্ধার ও তল্লাশি অভিযান চালিয়েছেন। ইউক্রেনের আরও আটটি অঞ্চলেও একই রাতে রুশ হামলা হয়েছে বলে জানান তিনি।

রাশিয়ার সামরিক বাহিনীও হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তাদের দাবি, ইউক্রেনের সামরিক শিল্প এবং বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম অস্ত্র ব্যবহার করা হয়েছে।

অন্যদিকে, ইউক্রেনের পাল্টা হামলায় রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় বেলগোরোদ অঞ্চলে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন অঞ্চলটির ভারপ্রাপ্ত গভর্নর আলেকসান্দর শুভায়েভ।

এই হামলার এক দিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেন, সংঘাতের প্রতিটি দিন মানবতাকে আরও পিছিয়ে দিচ্ছে। রাশিয়া থেকে তুলনামূলক কম দামে তেল কেনার কারণে যুদ্ধ নিয়ে ভারতের অবস্থান আন্তর্জাতিক অঙ্গনেও বিশেষভাবে আলোচিত হচ্ছে।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

ভারত থেকে আমদানি বাড়লেও ভারতে বাংলাদেশের কমেছে রপ্তানি 

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক ভারসাম্যহীনতা আরও স্পষ্ট হয়েছে। বিভিন্ন পণ্য আমদানিতে দুই দেশের নানা বিধিনিষেধ থাকা সত্ত্বেও ২০২৫-২৬ অর্থবছরে ভারত থেকে বাংলাদেশের আমদানি উল্লেখযোগ্যভাবে…

ক্ষমতার জন্য নয়, মানুষের পাশে দাঁড়াতেই দেশে ফিরতে চান শেখ হাসিনা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতায় ফেরার জন্য নয়, দেশের মানুষের পাশে দাঁড়াতেই তিনি বাংলাদেশে ফিরতে চান। আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ইচ্ছা রয়েছে জানিয়ে…

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান কতটা নিরাপদ?

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ যোগ দেবে কি না, তা নিয়ে সাম্প্রতিক সময়ে জোরালো আলোচনা শুরু হয়েছে। তবে…

দক্ষিণ ইরানে মার্কিন হামলা, নিহত ২

ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর সিরিকের পাহাড়ি এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন…

পাকিস্তানে ৪০ শতাংশ শিশুই খর্বকায়, বছরে ক্ষতি ১৭০০ কোটি ডলারের বেশি

অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য তরুণ জনগোষ্ঠীর ওপর নির্ভরশীল পাকিস্তানে পুষ্টিহীনতা বড় ধরনের সংকট তৈরি করছে। দেশটির পাঁচ বছরের কম বয়সী প্রায় ৪০ শতাংশ শিশু খর্বকায়, যার…

সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি, কোথায় হারিয়ে যাচ্ছে শিশুরা?

দেশে শিশু নিখোঁজের ঘটনা নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের প্রথম সাত মাসে সারা দেশের বিভিন্ন থানায় শিশু নিখোঁজের ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au