বিনোদন

১৬ বছর কথা বলেননি শাহরুখ-সানি!

  • 2:50 pm - April 09, 2025
  • পঠিত হয়েছে:৫৬ বার

বলিউডের জনপ্রিয় অভিনেতা সানি দেওল বর্তমানে ব্যস্ত সময় পার করছেন তার আসন্ন ‘জাত’ সিনেমার প্রচারণায়।  ইন্ডাস্ট্রির বিভিন্ন বিষয় নিয়ে খোলাখুলি নিজের মনোভাব জানিয়েছেন তিনি।  ১৬ বছর ধরে কথা বন্ধ থাকা শাহরুখ খানের সঙ্গেও অভিনয় নিয়ে নিজের অবস্থান জানালেন ধর্মেন্দ্র-পুত্র।

১৯৯৩ সালে মুক্তি পায় যশ চোপড়া পরিচালিত সিনেমা ‘ডর’। এই সিনেমাতে সানি এবং জুহি চাওলা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন শাহরুখ। রসায়ন ছিল অন্যরকম, আর তাই দর্শকরাও দারুণ পছন্দ করেছিলেন। কিন্তু এরপর আর কখনো একসঙ্গে দেখা যায়নি শাহরুখ-সানিকে।

আগামী কয়েক মাস সানির একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।  এই তালিকায় আছে ‘লাহোর ১৯৪৭’ এবং ‘রামায়ণ’। সানি জানিয়েছেন, পর্দায় অন্য কোনো বড় তারকার সঙ্গে অভিনয় করতে তার কোনও সমস্যা নেই।

সানি বলেন, ‘শাহরুখের সঙ্গে আমি একটি সিনেমাতেই অভিনয় করেছি। সুযোগ পেলে আমি আবার করতে চাই। কারণ তখন অন্যরকম সময় ছিল। এখন সময় অনেকটাই বদলে গিয়েছে।’

কিন্তু শাহরুখের সঙ্গে কাজ প্রসঙ্গে তার দুশ্চিন্তার কথাও প্রকাশ করেছেন সানি। অভিনেতা জানিয়েছেন, বড় তারকাদের একসঙ্গে বড় পর্দায় তুলে ধরার মতো চিত্রনাট্য এখন লেখা হচ্ছে না।

সানির কথায়, ‘এখন পরিচালকদের আর আগের মতো ছবির উপর নিয়ন্ত্রণ থাকে না। তাছাড়া দু’জন অভিনেতাকে একসঙ্গে নেওয়ার মতো গল্পও তো লেখা হচ্ছে না।’

ইন্ডাস্ট্রিতে শোনা যায়, ‘ডর’ সিনেমার শুটিংয়ে শাহরুখ এবং সানির মধ্যে মতানৈক্য হয়। ফলে পরবর্তী ১৬ বছর তাদের মধ্যে নাকি কোনো রকম কথাবার্তা হয়নি। তাই তারা একসঙ্গে আর কোনো সিনেমায় অভিনয় করেননি। যদিও দুই অভিনেতাই প্রকাশ্যে কখনো বিষয়টা নিয়ে মন্তব্য করেননি। পরবর্তী সময়ে ‘গদর ২’-এর সাফল্য উদ্যাপন অনুষ্ঠানে অবশ্য সানির সঙ্গে শাহরুখকে দেখা গিয়েছিল।

এই শাখার আরও খবর

মুম্বাইয়ে সালমানের সঙ্গে নয়নতারার মিশন শুরু

মেলবোর্ন, ২২ এপ্রিল- বলিউডে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন দুই ভিন্ন ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা-সালমান খান ও দক্ষিণ ভারতের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। মুম্বাইয়ে শুরু হয়েছে তাদের…

বিশ্বের ‘সবচেয়ে সুন্দরী’ নারী হ্যাথাওয়ের পরিচয় কী

মেলবোর্ন, ২২ এপ্রিল- পিপল ম্যাগাজিনের ‘ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল’ বিশেষ সংখ্যার কভার তারকা হিসেবে নির্বাচিত হয়েছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। এই স্বীকৃতিকে তিনি এখনো “অবিশ্বাস্য” বলে…

হুজ হু সম্মাননা পেলেন ববিতা, উৎসর্গ করলেন তরুণ প্রজন্মকে

মেলবোর্ন, ২১ এপ্রিল- দেশের খ্যাতিমান চলচ্চিত্র অভিনেত্রী ববিতা এ বছর আন্তর্জাতিক ‘হুজ হু’ সম্মাননায় ভূষিত হয়েছেন। ১৮ এপ্রিল রাজধানীর ঢাকা শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত…

বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরতকে তলব

মেলবোর্ন, ২১ এপ্রিল- বাংলাদেশে গম পাঠানোকে ঘিরে ওঠা রেশন দুর্নীতি মামলায় ভারতীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরত জাহানকে তলব…

২৪ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

মেলবোর্ন, ২০ এপ্রিল- পপ সংগীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসন-এর জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘মাইকেল’ আগামী ২৪ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে। একই দিনে বাংলাদেশেও সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে…

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন জনপ্রিয় মার্কিন র‍্যাপার

মেলবোর্ন, ১৯ এপ্রিল-  যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের একটি ম্যাকডোনাল্ডস আউটলেটে হামলার শিকার হয়েছেন জনপ্রিয় মার্কিন র‍্যাপার ও সংগীতশিল্পী আইস স্পাইস। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au