বিশ্ব

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

  • 3:29 pm - September 05, 2026
  • পঠিত হয়েছে:৩১ বার
সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন।ছবি : রয়টার্স

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ ৮ লাখ মার্কিন ডলার ঘুষ নেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করে।

 প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারের পর ৪০ বছর বয়সী নামাল রাজাপক্ষেকে কলম্বোর চিফ ম্যাজিস্ট্রেট আসাঙ্গা বোদারাগামার আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাকে আরও তদন্তের জন্য টানা দুই সপ্তাহ আটক রাখার নির্দেশ দেন। তার আইনজীবী নিশান্ত দয়ানন্দ জামিনের আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেন।

দুর্নীতি বা ঘুষসংক্রান্ত তদন্ত কমিশন, সিআইএবিওসি, ২০১৩ সালের বহুল আলোচিত ২ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারের এয়ারবাস চুক্তি নিয়ে নামাল রাজাপক্ষেকে জিজ্ঞাসাবাদ করার পর আদালতে সোপর্দ করে।

তদন্তকারী সংস্থা আদালতে দাবি করেছে, ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে শ্রীলঙ্কার কর্মকর্তা ও রাজনীতিবিদদের কাছে পাঠানো ঘুষের অর্থের একটি অংশ হিসেবে নামাল রাজাপক্ষে ৮ লাখ মার্কিন ডলার গ্রহণ করেছিলেন। সিঙ্গাপুরের দুটি ব্যাংক হিসাবের মাধ্যমে তার কাছে ওই অর্থ স্থানান্তরে শ্রীলঙ্কার এক প্রভাবশালী ব্যবসায়ী সহযোগিতা করেছিলেন বলেও অভিযোগ করেছে তদন্তকারী সংস্থা।

এয়ারবাস চুক্তি ঘিরে দুর্নীতির অভিযোগের তদন্তে এর আগেও রাজাপক্ষে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গত মে মাসে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষেকেও একই মামলায় জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন।

অভিযোগের সূত্রপাত ২০১৩ সালের একটি বড় বিমান ক্রয়চুক্তিকে কেন্দ্র করে। মাহিন্দা রাজাপক্ষের ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে ১০টি এয়ারবাস বিমান কেনার জন্য মন্ত্রিসভার অনুমোদন আদায়ের বিনিময়ে প্রায় ১৬ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেওয়ার বিষয়ে এয়ারবাসের পক্ষ থেকে সম্মতি ছিল বলে অভিযোগ রয়েছে।

পরে ২০১৬ সালে তৎকালীন শ্রীলঙ্কা সরকার ওই বিমান ক্রয়চুক্তি বাতিল করে দেয়। দীর্ঘদিন পর চুক্তিটি ঘিরে দুর্নীতির অভিযোগের তদন্ত আবারও জোরদার হওয়ায় নামাল রাজাপক্ষের গ্রেপ্তারকে মামলার গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।

সুত্রঃ এনডিটিভি

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au