বিনোদন

হত্যা মামলায় গ্রেফতার অভিনেত্রী শমী কায়সার

  • 7:19 pm - April 09, 2025
  • পঠিত হয়েছে:৫১ বার

রাজধানী ঢাকার উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। বুধবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে জানানো হয়েছে এ তথ্য।

ওই মামলায় গ্রেফতার দেখানোর জন্য গতকাল মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফয়সাল ইশতিয়াক তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এর আগে গত ৫ নভেম্বর দিবাগত রাতে উত্তরা ৪নং সেক্টরের ৬ নম্বর রোডের ৫৩ নম্বর বাসা থেকে আটক করা হয় এ অভিনেত্রীকে।

গত ১৪ অক্টোবর মাগুরা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে বিভিন্ন সময় কটূক্তি করার অভিযোগে অভিনেত্রী শমী কায়সারের নামে ১০০ কোটি টাকার মানহানির মামলা হয়।

গত বছরের ৫ আগস্ট ছাত্র বিক্ষোভ ও গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী সরকার পতনের পর ১৪ আগস্ট দেশের ই-কর্মাস প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতির পদ থেকে পদত্যাগ করেন শমী কায়সার। অভিনেত্রী এবং প্রযোজক শমী কায়সার নব্বই এর দশকের নামকরা অভিনেত্রী।

১৯৭০ সালে জন্মগ্রহণ করেন শমী। তার বাবার নাম শহীদুল্লাহ কায়সার ও মাতার নাম পান্না কায়সার। তার মা পান্না একজন লেখিকা এবং সাবেক সংসদ সদস্য। সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দুজা চৌধুরীর স্ত্রী মায়া পান্নার বোন। সে হিসেবে শমী কায়সার এবং রাজনীতিক মাহি বি চৌধুরী খালাতো ভাই-বোন।

এই শাখার আরও খবর

মুম্বাইয়ে সালমানের সঙ্গে নয়নতারার মিশন শুরু

মেলবোর্ন, ২২ এপ্রিল- বলিউডে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন দুই ভিন্ন ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা-সালমান খান ও দক্ষিণ ভারতের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। মুম্বাইয়ে শুরু হয়েছে তাদের…

বিশ্বের ‘সবচেয়ে সুন্দরী’ নারী হ্যাথাওয়ের পরিচয় কী

মেলবোর্ন, ২২ এপ্রিল- পিপল ম্যাগাজিনের ‘ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল’ বিশেষ সংখ্যার কভার তারকা হিসেবে নির্বাচিত হয়েছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। এই স্বীকৃতিকে তিনি এখনো “অবিশ্বাস্য” বলে…

হুজ হু সম্মাননা পেলেন ববিতা, উৎসর্গ করলেন তরুণ প্রজন্মকে

মেলবোর্ন, ২১ এপ্রিল- দেশের খ্যাতিমান চলচ্চিত্র অভিনেত্রী ববিতা এ বছর আন্তর্জাতিক ‘হুজ হু’ সম্মাননায় ভূষিত হয়েছেন। ১৮ এপ্রিল রাজধানীর ঢাকা শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত…

বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরতকে তলব

মেলবোর্ন, ২১ এপ্রিল- বাংলাদেশে গম পাঠানোকে ঘিরে ওঠা রেশন দুর্নীতি মামলায় ভারতীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরত জাহানকে তলব…

২৪ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

মেলবোর্ন, ২০ এপ্রিল- পপ সংগীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসন-এর জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘মাইকেল’ আগামী ২৪ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে। একই দিনে বাংলাদেশেও সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে…

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন জনপ্রিয় মার্কিন র‍্যাপার

মেলবোর্ন, ১৯ এপ্রিল-  যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের একটি ম্যাকডোনাল্ডস আউটলেটে হামলার শিকার হয়েছেন জনপ্রিয় মার্কিন র‍্যাপার ও সংগীতশিল্পী আইস স্পাইস। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au