সৌদি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের
ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্ঠী দাবি করেছে, তারা সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। বুধবার হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি এ দাবি করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে…
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা রঞ্জিনা পারভীনের (৫৫) মৃত্যুর ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। একই সঙ্গে ছিনতাইয়ে ব্যবহৃত বলে ধারণা করা মোটরসাইকেল ও নিহত শিক্ষিকার হাতব্যাগ উদ্ধার করা হয়েছে।
বুধবার ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেপ্তার ও উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রঞ্জিনা পারভীনের হাতব্যাগটি উদ্ধার করা হয়েছে। ব্যাগের ভেতর থেকে একটি বাসের টিকিটও পাওয়া গেছে। এ ঘটনায় বিস্তারিত তথ্য বুধবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হবে বলে জানান তিনি।
এর আগে গত ৩০ আগস্ট এই মামলায় মো. মোশাররফ হোসেন পনি ওরফে পনি গাজী এবং তাঁর সহযোগী সেডরিককে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সেসময় র্যাব জানিয়েছিল, তাদের কাছ থেকে একটি ইয়ামাহা আর১৫ মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। র্যাবের দাবি ছিল, ছিনতাইয়ের ঘটনায় ওই মোটরসাইকেলটিই ব্যবহার করা হয়েছিল।
তবে র্যাবের ব্রিফিংয়ের পর সাংবাদিকদের কাছে মোশাররফ দাবি করেন, তিনি ওই ঘটনায় জড়িত নন। তাঁর দাবি, তাঁর মোটরসাইকেলটি ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের সঙ্গে মেলে না।
ঘটনার সময় ধারণ করা সিসিটিভি ফুটেজেও একটি নীল রঙের মোটরসাইকেল দেখা যায়। অন্যদিকে র্যাব যে মোটরসাইকেলটি উদ্ধার করেছিল, সেটি কালো ও সাদা রঙের। ফলে উদ্ধার করা মোটরসাইকেলটিই ছিনতাইয়ে ব্যবহৃত হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে।
ডিবির সর্বশেষ উদ্ধার করা মোটরসাইকেলটি ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ত কি না, তা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীরা রঞ্জিনা পারভীনের ব্যাগ টান দিলে তিনি রিকশা থেকে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au