ইয়েমেনে নতুন সংঘাতে এক লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ
ইয়েমেনের পশ্চিম উপকূলে হুথি বিদ্রোহী ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনীর মধ্যে নতুন করে সংঘাত তীব্র হওয়ায় এক লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়েছেন।…
লক্ষ্মীপুরের রামগঞ্জে চুরি হওয়া একটি গরু বিএনপির এক নেতার গোয়ালঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে স্থানীয় বিএনপি।
মঙ্গলবার বিকেলে উপজেলার ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকা থেকে গরুটি উদ্ধার করা হয়। অভিযুক্ত বিএনপি নেতা দেলোয়ার হোসেন ওই ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ভাটরা ইউনিয়নের নলছারা জোয়ার বাড়ির হতি বেগমের দুটি গরু চুরি হয়। এ ঘটনায় শুক্রবার অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করেন তিনি। এরপর স্বজন ও স্থানীয় বাসিন্দারা গরু দুটির সন্ধানে বিভিন্ন এলাকায় খোঁজ শুরু করেন।
একপর্যায়ে মঙ্গলবার স্থানীয় কয়েকজন বাসিন্দা চুরি হওয়া একটি গরু দেলোয়ার হোসেনের গোয়ালঘরে দেখতে পান। বিষয়টি জানাজানি হলে তাঁর বাড়ির সামনে লোকজন জড়ো হন। পরে খবর পেয়ে রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গরুটি উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দেলোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য খোঁজা হচ্ছে। তবে তাঁকে এলাকায় পাওয়া যায়নি।
অন্যদিকে, দেলোয়ার হোসেন মুঠোফোনে বলেন, গভীর রাতে দুজন ব্যক্তি তাঁর গোয়ালঘরে গরুটি রেখে গেছেন। এ বিষয়ে তিনি বিএনপির দেওয়া শোকজ নোটিশ পেয়েছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে এর জবাব দেবেন।
ভোলাকোট ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহিম মজুমদার বলেন, ঘটনাটি দুঃখজনক। দলের সাংগঠনিক নিয়ম অনুযায়ী দেলোয়ার হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তাঁকে নোটিশের জবাব দিতে হবে। জবাব পাওয়ার পর তাঁর বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, চুরি হওয়া দুটি গরুর একটি দেলোয়ার হোসেনের বাড়ি থেকে এবং অন্যটি চাটখিল থেকে উদ্ধার হয়েছে। দেলোয়ার হোসেনকে পুলিশ খুঁজছে। তাঁকে জিজ্ঞাসাবাদের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au