বিনোদন

ক্যাথরিন ডি নোয়ারের ব্যতিক্রমী উদ্যোগ: ব্রোথেলে নিরাপত্তা নিশ্চিতে ‘৮ সেকেন্ড চ্যালেঞ্জ’

  • 9:34 pm - April 11, 2025
  • পঠিত হয়েছে:১০৩ বার
ক্যাথরিন ডি নোয়ার, যিনি একজন পিএইচডি শিক্ষার্থী, ইউরোপে একটি বৈধ ব্রোথেল পরিচালনা করেন। ছবি: Instagram

মেলবোর্ন ১১ এপ্রিল- একটি বৈধ ব্রোথেল পরিচালনাকারী এক নারী সম্প্রতি প্রকাশ করেছেন তাদের প্রতিষ্ঠানের “আট সেকেন্ড নিয়ম” এবং এর মানে কী?

ক্যাথরিন ডি নোয়ার, যিনি একজন পিএইচডি শিক্ষার্থী এবং ইউরোপে একটি আইনসম্মত ব্রোথেল পরিচালনা করেন, সম্প্রতি তিনি জানিয়েছেন—এই নিয়ম তাদের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার একটি অংশ।

তিনি বলেন, “আমাদের প্রতিষ্ঠানে কাজ করা নারী কর্মীরা স্বাধীন কন্ট্রাক্টর হিসেবে কাজ করেন। আমরা শুধু স্থান ও নিরাপত্তা দিয়ে থাকি।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ৪ লাখ ৫৩ হাজার অনুসারী রয়েছে ক্যাথরিনের। সম্প্রতি এক ভিডিওতে তিনি ব্যাখ্যা করেছেন, তাদের ক্লাবে ‘আট সেকেন্ড নিয়ম’ কীভাবে কাজ করে।

তিনি জানান, “সব রুমে প্যানিক বাটন বসানো আছে। যদি কখনও কোনো জরুরি অবস্থা বা উদ্বিগ্নতার পরিস্থিতি তৈরি হয়, কর্মীদের নির্দেশ দেওয়া হয় প্যানিক বাটন চাপতে। সেই মুহূর্ত থেকে আট সেকেন্ডের মধ্যে আমাদের নিরাপত্তা দল সেই রুমে পৌঁছাবে—এটাই আমাদের নিয়ম।”

তিনি আরও বলেন, নিরাপত্তাকর্মীরা নিয়মিতভাবে প্রশিক্ষণ ও পরীক্ষার মধ্য দিয়ে যান—তারা কোথা থেকে দ্রুত পৌঁছাতে পারবে, কীভাবে চাবি খুঁজবে, কে রেসপন্ড করবে—সবকিছুর প্রস্তুতি থাকে।

“নিরাপত্তা, সম্মান ও পেশাদারিত্ব—এই তিনটি বিষয়ই আমাদের ক্লাবের মূল ভিত্তি-ক্যাথরিন ।”

এক মন্তব্যে তিনি বলেন, প্যানিক বাটন খুব কমই চাপা হয়—“মাসে এক বা দুইবারের বেশি নয়।” বেশিরভাগ সময়ই এটা তখন চাপা হয়, যখন সময় শেষ হয়ে গেছে কিন্তু গ্রাহক ঘুমিয়ে পড়েছেন বা যেতে চান না।

তিনি জানান, তিনি নয় বছর ধরে এই প্রতিষ্ঠানে আছেন এবং এই সময়ে কোনও গুরুতর সহিংসতার ঘটনা ঘটেনি।

ক্যাথরিন আরও জানান, প্রতিদিন সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত ক্লাব বন্ধ থাকে এবং এই সময়ে ১০০টি রুম পরিষ্কার করা হয়। এরপর ক্লাব আবার খোলে। তবে দুপুর ১২টার আগে বেশি ভিড় হয় না—এই সময়ে অফিস কর্মীরা লাঞ্চ ব্রেকে আসেন।

বিকেল ৩টা থেকে ৫টা হলো পরবর্তী ব্যস্ত সময়। “অনেক পুরুষ, যারা কাজ আগেই শেষ করেন, তখন আসেন। সাধারণত এরা বিবাহিত এবং সময়মতো বাড়ি ফিরতে হয়, তাই রাতে থাকতে পারেন না,” বলেন ক্যাথরিন।

সন্ধ্যা ৬টা থেকে ৮টা পর্যন্ত নতুন শিফটের কর্মীরা আসেন, যদিও তখন তুলনামূলকভাবে নিরিবিলি সময়। তবে রাত ১টা থেকে ৪টা পর্যন্ত আবার ভিড় বাড়ে।

এই অনন্য অভিজ্ঞতা তুলে ধরে ক্যাথরিন বলেন, “নিরাপত্তা, সম্মান ও পেশাদারিত্ব—এই তিনটি বিষয়ই আমাদের ক্লাবের মূল ভিত্তি।”

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au