বাংলাদেশ

সালমানের স্টুডিও ভাঙচুরে গ্রেফতার ৪, ‘মূল পরিকল্পনাকারী’ও আটক

  • 2:29 am - September 28, 2026
  • পঠিত হয়েছে:৪০ বার
সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর। ছবি: সংগৃহীত

ঢাকার ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল পরিকল্পনাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এর আগে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। এ নিয়ে মামলায় গ্রেফতারের সংখ্যা দাঁড়াল চারজনে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন হামলার মূল পরিকল্পনাকারী শাহরিয়ার এবং মামুন, আসলাম ও মুন্না। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের ভাষ্য, স্টুডিওটি যে জমিতে অবস্থিত, সেই জমির মালিক নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে এলাকার অন্য জমির মালিকদের বিরোধের জেরে হামলার ঘটনা ঘটে। নিউ গিনি প্রপার্টিজের কাছ থেকে একটি ফ্লোর ভাড়া নিয়ে সেখানে ব্রাউনফিশ স্টুডিও গড়ে তুলেছিলেন সালমান মুক্তাদির।

ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, নিউ গিনি প্রপার্টিজ ওই জমিতে একটি গেট নির্মাণ করে অন্যদের যাতায়াত বন্ধ করে দিয়েছিল। চলাচলে সমস্যা হওয়ায় ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষের লোকজন সেখানে যায়।

তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে মূল পরিকল্পনাকারীকে গ্রেফতার করেছি। বাকিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

এর আগে সালমান মুক্তাদির অভিযোগ করেন, শনিবার দিনগত রাতে দুই ট্রাকে করে একদল লোক এসে তার স্টুডিওতে হামলা ও ভাঙচুর চালায়। রাত পৌনে ২টার দিকে ব্রাউনফিশ স্টুডিওর ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি জানান, কিছুক্ষণ আগে স্টুডিওতে হামলা হয়েছে এবং পুরো স্টুডিও ধ্বংস করে দেওয়া হয়েছে।

পরে সালমান মুক্তাদির অভিযোগ করেন, হামলাকারীদের মূল লক্ষ্য সম্ভবত ভবনের মালিক ছিলেন। তার কাছে চাঁদা দাবি করা হয়ে থাকতে পারে বলেও তিনি ধারণা প্রকাশ করেন।

এই শাখার আরও খবর

কোহলির রেকর্ডের দিনে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত

বিরাট কোহলির রেকর্ডময় সেঞ্চুরি ও শুভমান গিলের দুর্দান্ত শতকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে ভারত। ২৯৬ রানের লক্ষ্য…

কেন ‘৫৬’ লেখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেছেন চুয়েটের শিক্ষার্থীরা

সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে ‘৫৬’ লেখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ ও সমাবেশ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা।…

বন্যায় ব্যাংককে সরকারি কর্মীদের দুই দিনের ছুটি

টানা ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতার কারণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককসহ আশপাশের তিনটি প্রদেশে সরকারি কর্মীদের দুই দিনের বিশেষ ছুটি ঘোষণা করেছে দেশটির মন্ত্রিসভা। আগামী…

ভারি বৃষ্টিতে লণ্ডভণ্ড উত্তর প্রদেশ, নিহত ৫৬

ভারতের উত্তর প্রদেশে টানা ৬০ ঘণ্টার ভারি বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় রাজ্যটিতে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৪৬ জন।…

পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে হিন্দুত্ববাদী সংগঠন অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের (এবিজিপি) সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। রোববার দুপুরে ক্যাম্পাসের অডিটোরিয়াম…

রাড্ডা-সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ফের আলোচনায় বিএনপির চাঁদাবাজি-দখলের অভিযোগ

মাত্র গত সপ্তাহেই পটুয়াখালীর এক হিন্দু ব্যবসায়ীকে পুড়িয়ে মারার হুমকি দেওয়ার অডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সমালোচনার মুখে হুমকি দেয়া ব্যক্তিকে চাঁদাবাজির মামলায় গ্রেফতার করা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au