বিনোদন

ফিলিস্তিনিদের জন্য ইমরান-কনাদের প্রতিবাদী গান

  • 8:19 pm - April 12, 2025
  • পঠিত হয়েছে:১৩০ বার
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দখলদার ইসরায়েল। প্রতিদিনই বাড়ছে লাশের মিছিল। গাজার ওপর এমন ধ্বংসযজ্ঞ চালানোর প্রতিবাদে নেমেছে বিশ্বের আপামর জনতা; ঘৃণা ও নিন্দা জানানো হচ্ছে বাংলাদেশ থেকেও। এবার গানে গানে ইসরায়েলের সেই বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানালেন মেধাবী সংগীত পরিচালক জাহিদ নিরব। তাঁর সঙ্গে গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পীরা—ইমরান, কনা, মাহাবি, নিবিড়, তুষার, নাঈম এবং জাহিদ নিরব নিজেও।

‘আকাশে উড়ছে মৃত লাশ’ শিরোনামের এই গানটির সুর ও সংগীত করেছেন সময়ের প্রতিশ্রুতিশীল সংগীত পরিচালক জাহিদ নিরব। গানটির ভিডিও প্রকাশ পেয়েছে জাহিদ নিরবের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

এ প্রসঙ্গে জাহিদ নিরব বলেন, প্রতিবাদের তিনটি ভাষা আছে—একটি হলো নীরবতা, দ্বিতীয়টি হলো শব্দ, আর তৃতীয়টি হলো রক্ত। আমরা শব্দকেই বেছে নিয়েছি। গানে গানে প্রতিবাদ করেছি। এটা কেবল একটা গান নয়, এটা এক ধরনের আর্তনাদ, এক চিৎকার—নিষ্পাপ শিশুদের, মায়েদের, আর হাজারো নিঃস্ব মানুষের হয়ে।যখন গাজায় প্রতিদিন লাশ পড়ে, তখন আমাদেরও কিছু বলা উচিত। আমরা যুদ্ধ চাই না, চাই না মৃত্যু। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে গলা তো তুলতেই হবে। এই গান সেই সাহসিকতার ছোট্ট প্রকাশ।

জাহিদ নিরব আরও বলেন, এই গানের পেছনে যাঁরা ছিলেন—আমার সহশিল্পী, সঙ্গীতশিল্পী, কলাকুশলী, টেকনিক্যাল টিম—সবার প্রতি আমার হৃদয়ভরা কৃতজ্ঞতা। তোমাদের প্রতিটি অবদান এই প্রতিবাদের সুরকে সত্যি করে তুলেছে। এই গান আমাদের সবার। আমরা এটিকে কপিরাইট মুক্ত রেখেছি—যাতে যে কেউ এটি শেয়ার করতে পারে, আপলোড করতে পারে, এবং ছড়িয়ে দিতে পারে আরও অনেক দূর। প্রতিবাদের এই ভাষা থেমে না যাক।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au