বাংলাদেশ

বাংলাদেশে সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র: মার্চে নিহত ৬০৪, আহত ১২ শতাধিক

  • 2:16 am - April 13, 2025
  • পঠিত হয়েছে:১১৭ বার

মেলবোর্ন, ১২ এপ্রিল- প্রতি মাসেই বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষের মৃত্যু হয়। এরই ধারাবাহিকতায় গেল মাসে বাংলাদেশে সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র উঠে এসেছে একটি প্রতিবেদনে। রোড সেফটি ফাউন্ডেশন নামে একটি সংগঠনের প্রতিবেদনে বলা হয়েছে গত মাসে ৫৮৭টি সড়ক দুর্ঘটনা ঘটেছে বাংলাদেশে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬০৪ জন। অন্তত ১ হাজার ২৩১ জন আহত হয়েছেন। 

 

এতে আরও বলা হয়, মার্চে গড়ে প্রতিদিন ১৯.৪৮ জন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। নিহতদের এক-তৃতীয়াংশই মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন। আর নিহতদের মধ্যে ৮৯ জন নারী, শিশু ৯৭ জন।

শনিবার (১২ এপ্রিল) এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে সংগঠনটি।

ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান সই করা প্রতিবেদনে দেখা গেছে, এ মাসে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন ২৩৩ জন, যা মোট প্রাণহানির ৩৮ দশমিক ৫৭ শতাংশ। পথচারী নিহত হয়েছেন ১০৯ জন (১৮ দশমিক ৪ শতাংশ) এবং যানবাহনের চালক ও সহকারী ৯৮ জন (১৬ দশমিক ২২ শতাংশ)।

প্রতিবেদন অনুযায়ী, মার্চে ছয়টি নৌ দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৪ জন। পাশাপাশি ১৬টি রেলপথ দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং চার জন আহত হন।

তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ২৫৮টি (৪৩ দশমিক ৯৫ শতাংশ) হয়েছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে। মুখোমুখি সংঘর্ষ হয়েছে ১৫৩টি (২৬ দশমিক ৬ শতাংশ) এবং পথচারীকে চাপা বা ধাক্কা দিয়ে ঘটেছে ১১৩টি (১৯ দশমিক ২৫ শতাংশ) দুর্ঘটনা। আর সময়ের বিচারে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে সকালে ২৬ দশমিক ২৩ শতাংশ এবং বিকালে ২৩ দশমিক ৩৩ শতাংশ।

প্রতিবেদনে বলা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল আরোহীদের মধ্যে। এর সংখ্যা ২৩৩ জন। এরপর থ্রি-হুইলার যাত্রী ১১৯ জন, ট্রাক-পিকআপ-ট্রলি ইত্যাদির আরোহী ৫৬ জন, বাসযাত্রী ৩২ জন, প্রাইভেটকার-মাইক্রোবাস-জিপ আরোহী ১৭ জন, স্থানীয় যানবাহনের যাত্রী ২৭ জন এবং বাইসাইকেল বা রিকশা আরোহী ১১ জন।

তথ্য অনুযায়ী, জাতীয় মহাসড়কে ২২৮টি (৩৮ দশমিক ৮৪ শতাংশ), আঞ্চলিক সড়কে ২৫৬টি (৪৩ দশমিক ৬১ শতাংশ), গ্রামীণ সড়কে ৭২টি এবং শহরের সড়কে ৩১টি দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে। দেখা গেছে, ১৮২টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৮৪ জন। আর সিলেট বিভাগে দুর্ঘটনা ঘটেছে সবচেয়ে কম। সেখানে ২৪টি দুর্ঘটনায় ৩০ জন নিহত হয়েছেন। আর একক জেলা হিসেবে বগুড়ায় সবচেয়ে বেশি নিহত হন ৩২ জন।

ঢাকা বিভাগে দুর্ঘটনা ও মৃত্যু বেশি

ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৮২টি দুর্ঘটনায় ১৮৪ জন নিহত হয়েছেন। সিলেট বিভাগে সবচেয়ে কম ২৪টি দুর্ঘটনায় ৩০ জন নিহত হন। একক জেলা হিসেবে বগুড়ায় ২৭টি দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছেন। সবচেয়ে কম নেত্রকোনা জেলায়। এই জেলায় কয়েকটি দুর্ঘটনা ঘটলেও প্রাণহানি ঘটেনি। এছাড়া রাজধানীতে ২১টি সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত এবং ৫৩ জন আহত হয়েছেন।

যেসব কারণে দুর্ঘটনা

প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার ১০টি প্রধান কারণ উল্লেখ করে বেশকিছু সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে– ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, চালকের অদক্ষতা ও শারীরিক সমস্যা, ট্রাফিক আইনের অজ্ঞতা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা ও চাঁদাবাজি। এমন অবস্থায় দুর্ঘটনা রোধে ১০ দফা সুপারিশ দিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। এর মধ্যে রয়েছে, দক্ষ চালক তৈরি, চালকের কর্মঘণ্টা নির্ধারণ, বিআরটিএ’র সক্ষমতা বৃদ্ধি, ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ, মহাসড়কে স্বল্পগতির যান চলাচল নিয়ন্ত্রণ এবং রেল ও নৌপথ সংস্কারের কথা।

ফেব্রুয়ারির চেয়ে মার্চে দুর্ঘটনা কম

প্রতিবেদন বলছে, গত ফেব্রুয়ারি মাসে ৫৯৬টি দুর্ঘটনায় ৫৭৮ জন নিহত হয়েছিলেন। প্রতিদিন গড়ে নিহত হয়েছিলেন ২০ দশমিক ৬৪ জন। মার্চ মাসে প্রতিদিন গড়ে নিহত হন ১৯ দশমিক ৪৮ জন। এই হিসেবে প্রাণহানি কমেছে ৫ দশমিক ৬২ শতাংশ। তবে প্রাণহানি কমার এই সূচক সড়ক নিরাপত্তার কোনো টেকসই উন্নতি নির্দেশ করছে না। অধিকাংশ দুর্ঘটনা ঘটছে অতিরিক্ত গতির কারণে যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে। এই গতি নিয়ন্ত্রণে প্রযুক্তির মাধ্যমে নজরদারী এবং চালকদের মোটিভেশনাল প্রশিক্ষণ দরকার। যানবাহনের বেপরোয়া গতি এবং পথচারীদের অসচেতনতার কারণে পথচারী নিহতের ঘটনা বাড়ছে। এ জন্য সরকারি উদ্যোগে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে জীবনমুখি সচেতনতামূলক প্রচারণা চালাতে হবে।

দুর্ঘটনা রোধে যা জরুরি

সড়ক দুর্ঘটনা রোধে পরিবহন শ্রমিকদের পেশাগত সুযোগ-সুবিধা এবং সড়ক পরিবহন নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানসমূহের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার তাগিদ দিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।

 

এই শাখার আরও খবর

স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় নবম শ্রেণির ছাত্রী উদ্ধার

মেলবোর্ন, ২১ আগষ্ট: খুলনার দিঘলিয়া উপজেলায় বিদ্যালয় ছুটির প্রায় পাঁচ ঘণ্টা পর স্কুলের একটি বাথরুম থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় নবম শ্রেণির এক ছাত্রীকে…

২১ আগস্ট: ইতিহাসের পাতায় রক্তাক্ষরে লেখা দিন

মেলবোর্ন, ২১ আগষ্ট: দুই যুগ ধরে বাংলাদেশের রাজনীতি ও ইতিহাস নিয়ে লিখছি। অনেক আন্দোলন, অনেক বিজয় দেখেছি। কিন্তু ২০০৪ সালের ২১ আগস্টের মতো বর্বরতা আমাদের গণতন্ত্রের…

২১ আগস্ট গ্রেনেড হামলা: ২২ বছর পরও বিচারের অপেক্ষায় ভুক্তভোগীরা

মেলবোর্ন, ২১ আগষ্ট: ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ২২ বছর পরও নিহতদের স্বজন ও হামলায় আহতরা প্রকৃত অপরাধীদের বিচারের…

রক্তাক্ত ২১ আগস্ট: সংবাদপত্রের পাতায় জমে থাকা প্রশ্নগুলোর উত্তর কি আমরা পেয়েছি?

মেলবোর্ন, ২১ আগষ্ট: ২০০৪ সালের ওই বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশ প্রায় শেষ হয়ে এসেছিল। তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা বক্তব্য শেষ…

২১ আগস্টের ভয়াল গ্রেনেড হামলা: কী লিখেছিল সেদিনের সংবাদপত্রগুলো?

মেলবোর্ন, ২১ আগষ্ট: ২০০৪ সালের ২১ আগস্ট। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশ তখন প্রায় শেষ পর্যায়ে। বিকেল ৫টা ২২ মিনিটের দিকে বক্তব্য শেষ…

নিখোঁজের পর পুকুর মিলল ৪ কন্যাশিশুর মরদেহ

মেলবোর্ন, ২১ আগষ্ট- নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার কন্যাশিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au