বিশ্ব

আইফেল টাওয়ারে নারী কর্মীদের আড়ালে রাখার ঘটনায় পরিচালকের পদত্যাগ

  • 5:35 pm - September 30, 2026
  • পঠিত হয়েছে:৯২ বার
ভারতীয় একটি হিন্দু ধর্মীয় গোষ্ঠীর প্রতিনিধিদল আইফেল টাওয়ার পরিদর্শন করে। ছবি: এএফপি

প্যারিসের বিশ্বখ্যাত আইফেল টাওয়ারে একটি হিন্দু ধর্মীয় গোষ্ঠীর সফরকে কেন্দ্র করে নারী কর্মীদের দৃষ্টিসীমার বাইরে রাখার ঘটনায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন স্মৃতিস্তম্ভটির পরিচালনাকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা।

আইফেল টাওয়ার পরিচালনাকারী প্রতিষ্ঠান সেতে (SETE) মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক প্যাট্রিক ব্রাঙ্কো রুইভো চলতি বছরের শেষ নাগাদ পদত্যাগ করবেন।

গত ৫ সেপ্টেম্বর হিন্দু ধর্মীয় সংগঠন ‘বোচাসানবাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা’ (BAPS)-এর একটি প্রতিনিধিদলের আইফেল টাওয়ার পরিদর্শনকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত হয়। ওই সফরের সময় কর্তৃপক্ষের নির্দেশে নারী কর্মীদের নির্দিষ্ট এলাকা থেকে সরে যেতে এবং প্রতিনিধিদলের দৃষ্টিসীমার বাইরে থাকতে বলা হয় বলে অভিযোগ ওঠে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর আইফেল টাওয়ারের কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এর প্রতিবাদে কর্মীরা ধর্মঘটে গেলে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় প্যারিসের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণটি। ঘটনাটি পরে ফ্রান্সজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

বিবৃতিতে কর্মচারীরা বলেন, ‘লিঙ্গের ওপর ভিত্তি করে নারী কর্মীদের একপাশে সরিয়ে রাখা, তাদের পদে পুরুষদের স্থলাভিষিক্ত করা এবং অদৃশ্য করে রাখার পদক্ষেপ অত্যন্ত উদ্বেগজনক। কিছু নারী কর্মীকে নিজ নিজ দায়িত্বের স্থান ছেড়ে আলাদা কক্ষে অপেক্ষা করতে বলা হয়েছিল এবং নির্দিষ্ট কিছু এলাকায় নারীদের প্রবেশ বা যাতায়াত পুরোপুরি নিষিদ্ধ ছিল।’

কর্মীরা আরও যোগ করেন, ‘আইফেল টাওয়ার ফরাসি প্রজাতন্ত্রের প্রতীক। আমরা মনে করি, এটি যেসব মূল্যবোধের প্রতিনিধিত্ব করে এবং কর্মীদের যেভাবে মূল্যায়ন করে, সে ক্ষেত্রে এটি একটি দৃষ্টান্ত হওয়া উচিত।’

বিতর্কের ঘটনার পর আইফেল টাওয়ার পরিচালনাকারী প্রতিষ্ঠানের প্রধানের পদত্যাগের ঘোষণা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে তার পদত্যাগের সঙ্গে ওই ঘটনার সরাসরি সম্পর্কের বিষয়ে প্রতিষ্ঠানের বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।

তথ্যসূত্র: এএফপি

এই শাখার আরও খবর

জাতিসংঘের মহাসচিব পদে ভোটে এগিয়ে রেবেকা গ্রিনস্প্যান

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের দৌড়ে এগিয়ে রয়েছেন কোস্টারিকার রেবেকা গ্রিনস্প্যান। নিরাপত্তা পরিষদের চতুর্থ দফার অনানুষ্ঠানিক ভোটেও সবচেয়ে বেশি সমর্থন পেয়েছেন তিনি। তবে চূড়ান্তভাবে মহাসচিব হতে…

ব্রেক্সিটের এক দশক পর ইইউতে ফেরার সম্ভাবনাও বিবেচনায় যুক্তরাজ্য

ব্রেক্সিটের প্রায় এক দশক পর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাজ্যের ভবিষ্যৎ সম্পর্ক নতুন করে পর্যালোচনার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। ইইউর সঙ্গে বর্তমান সম্পর্ক বজায়…

নয়াদিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের সম্মেলন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার ১১টি দেশে দায়িত্ব পালন করা মার্কিন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানদের নিয়ে একটি আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ভারতে…

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ তাকে সরকারপ্রধান হিসেবে নিয়োগ দেন। একই সঙ্গে…

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রয়ে বাধার অভিযোগ, মধ্যরাতে আসিফ নজরুলের প্রতিবাদ

‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রিতে বাধা দেওয়ার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক…

২৩ বছর পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

দুই দশকেরও বেশি সময় পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিয়েছে মার্কিন সেনাবাহিনী। ২০০৩ সালে সাদ্দাম হোসেনের সরকার উৎখাতের লক্ষ্যে সামরিক অভিযান শুরুর পর দীর্ঘ ২৩…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au