বিনোদন

অস্ট্রেলিয়ার বাড়ি নিয়ে দ্বন্দ্ব, ভাঙল ফারুকী-তিশার সংসার?

  • 1:15 am - October 06, 2026
  • পঠিত হয়েছে:২১৪৩ বার
মোস্তফা সরওয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। ছবি : সংগৃহীত

শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সংসারে ভাঙনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। অস্ট্রেলিয়ায় তিশার নামে থাকা একটি বাড়ি বিক্রি নিয়ে দুজনের মধ্যে বিরোধের জেরে তাদের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে বলে দাবি করা হচ্ছে। এমনকি তিশা ফারুকীকে ডিভোর্স দিয়ে বর্তমানে দেশে ফিরে মায়ের বাসায় অবস্থান করছেন বলেও একটি ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে।

ঘনিষ্ঠ সূত্রের দাবি, সম্প্রতি সুইজারল্যান্ডে নতুন একটি বাড়ি কেনেন ফারুকী। এরপর অস্ট্রেলিয়ায় তিশার নামে থাকা বাড়িটি বিক্রির উদ্যোগ নেন তিনি। তবে নিজের নামে থাকা ওই সম্পত্তি বিক্রি করতে রাজি ছিলেন না তিশা। এ নিয়ে দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে মতবিরোধ ও বাদানুবাদ চলছিল।

সূত্রটির ভাষ্য, সম্পত্তি নিয়ে তৈরি হওয়া বিরোধ একপর্যায়ে তাদের দাম্পত্য সম্পর্কে বড় ধরনের প্রভাব ফেলে। পরে তিশা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বাংলাদেশে ফিরে আসেন। বর্তমানে তিনি মায়ের বাসায় রয়েছেন বলে দাবি করা হচ্ছে।

এদিকে ফারুকী-তিশার সম্পর্কের টানাপোড়েনের গুঞ্জনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ইঙ্গিতপূর্ণ পোস্টও আলোচনায় এসেছে। অভিনেত্রী সোহানা সাবা এক ফেসবুক পোস্টে দাবি করেন, একসময় তাকে ফারুকী ও তিশা টার্গেট করেছিলেন। প্রকৃতি সময় বুঝে তার প্রতিশোধ নেয়।

অভিনেতা তমালও বিচ্ছেদের গুঞ্জনের প্রতি ইঙ্গিত করে ফেসবুকে লিখেছেন, ‘ঘটনা কি সত্যি? যা কিছু রটে, তার কিছু না কিছু ঘটে।’

এই শাখার আরও খবর

আসন্ন বড় খাদ্য সংকটের জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ?

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সতর্ক করে বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যেই বিশ্ব বড় ধরনের খাদ্য সংকটের মুখে পড়তে পারে। যুদ্ধ, জ্বালানি ও সার সরবরাহে চাপ,…

‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’

হবিগঞ্জের চুনারুঘাট থানার এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইনকে বলতে শোনা যায়, ‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের…

ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা

খুলনার রূপসা উপজেলায় ছেলে হত্যার ৫০ দিনের মাথায় তার বাবা আক্তার ঢালীকেও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে মাগরিবের…

ইতিহাসের মহানায়ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

কেউ কেউ ইতিহাসে স্থান করে নেন; আবার কেউ এমনভাবে একটি জাতির জীবনে আবির্ভূত হন, যাঁকে বাদ দিয়ে সেই জাতির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টিই লেখা যায়…

শেখ হাসিনার প্রত্যর্পণ ও তারেকের ভারত সফর কি একই সূত্রে গাঁথা?

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবি এবং বিএনপি সরকারের প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরকে কেন্দ্র করে ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক নতুন করে জটিল হয়ে…

‘হিন্দুরা নিজেদের ভুল স্বীকার করে, মুসলিমরা পারে না’: জাভেদ আখতার

প্রবীণ ভারতীয় চিত্রনাট্যকার ও গীতিকার জাভেদ আখতার স্পষ্টভাষী হিসেবেই পরিচিত। ধর্মীয় ও সামাজিক নানা ইস্যুতে নিজের মতামত প্রকাশ করে প্রায়ই আলোচনায় আসেন তিনি। এবার এক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au