বাংলাদেশ

গভীর রাতে গ্রেপ্তার, সন্ধ্যায় কারাগারে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

  • 1:15 am - November 20, 2026
  • পঠিত হয়েছে:৪০ বার
আদালতে রায়ের পর কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে জ্যোতিকা জ্যোতিকে। ছবি : সংগৃহীত

জুলাই আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানার সামনে এনামুল হককে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার হয়েছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফ হোসেন শুনানি শেষে জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির গুলশান জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মুর্শিদুল আলম তাঁকে কারাগারে পাঠানোর আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাত আড়াইটার দিকে উত্তরার ১৮ নম্বর সেক্টরের ওই বাসায় অভিযান চালিয়ে জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে নেওয়া হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই জুলাই আন্দোলনের সময় ভাটারা থানার সামনে এনামুল হকের ওপর হামলা ও গুলি চালানোর ঘটনা ঘটে। এতে তাঁর পায়ে গুলি লাগে। পরে তাঁকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় এনামুল হক ঢাকার আদালতে মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে জ্যোতিকা জ্যোতির নাম রয়েছে ২১৬ নম্বর আসামি হিসেবে। এ মামলায় অভিনেত্রী অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া ও জায়েদ খানসহ মোট ১৭ জন অভিনয়শিল্পীকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।

অভিযোগে বলা হয়েছে, এসব অভিনয়শিল্পী জুলাই আন্দোলনের বিরোধিতা করেছিলেন এবং আওয়ামী লীগের পক্ষে অর্থায়ন করেছিলেন। তবে মামলার এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।

এর আগে একই মামলায় অভিনেত্রী অপু বিশ্বাস ও নুসরাত ফারিয়া জামিন পেয়েছেন। এবার জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হলো।

এই শাখার আরও খবর

চায়ের দোকানে বসে থাকা আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুরে আশরাফ আলী (৫৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) রাতে একদল লোকের হামলায় গুরুতর আহত…

পাসপোর্ট-এনআইডি চেয়ে আবারও বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার সাক্ষরিত চিঠি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঘিরে নতুন কূটনৈতিক ও আইনি তৎপরতা শুরু হয়েছে। নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে দিল্লিতে বাংলাদেশের…

সাবেক শিক্ষামন্ত্রী নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে লুট করা হয় টাকা-স্বর্ণালঙ্কার

সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের নেতা নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তারের আগে রাজধানীর উত্তরার বাসায় ডিবি পরিচয়ে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যাওয়ার অভিযোগ…

সমন্বয়ক রাফির গ্রামের বাড়িতে আগুন

জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফির নেত্রকোনার গ্রামের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ…

ঢাকা দখলের পরিকল্পনা আওয়ামী লীগের, উদ্বিগ্ন বিএনপি

রাজধানী ঢাকা দখলের পরিকল্পনা করছে আওয়ামী লীগ—এমন আশঙ্কায় উদ্বিগ্ন সরকার। শেখ হাসিনা ও দলটির রাজনৈতিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নভেম্বরের শেষ ভাগ থেকে ডিসেম্বরজুড়ে দেশব্যাপী নাশকতার…

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ

বরিশালে সাবেক সেনা কর্মকর্তা ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au