বাংলাদেশ

চায়ের দোকানে বসে থাকা আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

  • 4:49 am - November 20, 2026
  • পঠিত হয়েছে:৩৫ বার
নিহত আশরাফ আলী। ছবিঃ সংগৃহীত

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুরে আশরাফ আলী (৫৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) রাতে একদল লোকের হামলায় গুরুতর আহত হওয়ার পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত আশরাফ আলী দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন। তিনি এনায়েতপুরের গোপরেখী ধরপাড়ার বাসিন্দা সোহরাব আলী ব্যাপারীর ছেলে।

নিহতের ছোট ভাই রেজাউল জানান, বুধবার রাত ১০টার দিকে আশরাফ আলী গোপরেখী ফুটানি মার্কেটের ইয়ামিনের চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় হঠাৎ ২০ থেকে ৩০ জনের একটি দল সেখানে উপস্থিত হয়। একপর্যায়ে তারা আশরাফ আলীকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে সেখানে ফেলে রেখে হামলাকারীরা চলে যায়।

পরে স্থানীয় লোকজন আশরাফ আলীকে উদ্ধার করে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন আশরাফ আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, এ হত্যাকাণ্ডে এনায়েতপুর থানা ছাত্রদলের সভাপতি সোহাগ শিকদারসহ কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া গেছে। ফলে অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

এই শাখার আরও খবর

পাসপোর্ট-এনআইডি চেয়ে আবারও বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার সাক্ষরিত চিঠি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঘিরে নতুন কূটনৈতিক ও আইনি তৎপরতা শুরু হয়েছে। নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে দিল্লিতে বাংলাদেশের…

সাবেক শিক্ষামন্ত্রী নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে লুট করা হয় টাকা-স্বর্ণালঙ্কার

সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের নেতা নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তারের আগে রাজধানীর উত্তরার বাসায় ডিবি পরিচয়ে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যাওয়ার অভিযোগ…

সমন্বয়ক রাফির গ্রামের বাড়িতে আগুন

জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফির নেত্রকোনার গ্রামের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ…

ঢাকা দখলের পরিকল্পনা আওয়ামী লীগের, উদ্বিগ্ন বিএনপি

রাজধানী ঢাকা দখলের পরিকল্পনা করছে আওয়ামী লীগ—এমন আশঙ্কায় উদ্বিগ্ন সরকার। শেখ হাসিনা ও দলটির রাজনৈতিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নভেম্বরের শেষ ভাগ থেকে ডিসেম্বরজুড়ে দেশব্যাপী নাশকতার…

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ

বরিশালে সাবেক সেনা কর্মকর্তা ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর)…

১২ দিনে সারাদেশে ৭৪ পরিবহনে আগুন, পুলিশের ১৮ গাড়িতে অগ্নিসংযোগ

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনা ঘটছে। গত ১২ দিনে সারাদেশে ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সময়ে পুলিশের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au