বিনোদন

‘জংলি’র প্রিমিয়ারে চোখে জল অতিথিদের

  • 7:57 pm - April 15, 2025
  • পঠিত হয়েছে:৫৫ বার

এবার ঈদে মুক্তি পাওয়া ছয়টি সিনেমার মধ্যে আলোচনায় উঠে এসেছে এম রাহিম পরিচালিত ‘জংলি’। অন্যান্য সিনেমাগুলো হলো—‘বরবাদ’, ‘দাগি’, ‘চক্কর ৩০২’, ‘অন্তরাত্মা’ ও ‘জ্বীন-৩’। দেশের সিনেপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিনে ঈদের সিনেমাগুলোর মধ্যে ‘জংলি’ দাপটের সঙ্গেই চলছে।

ঈদুল ফিতরে কম সংখ্যক শো নিয়ে মুক্তি পায় ‘জংলি’। প্রথম দিন থেকেই সিনেমাটির প্রায় সব শো হাউজফুল যাচ্ছে। একারণে স্টার সিনেপ্লেক্সে চলচ্চিত্রটি শো দ্বিগুণ করা হয়েছে।

ঈদের ১৩তম দিনে (১৩ এপ্রিল) রাজধানীর সনি সিনেপ্লেক্সে সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এতে ছবির অভিনয়শিল্পীসহ শোবিজ অঙ্গনের অনেক তারকা উপস্থিত ছিলেন।

ছবিটি দেখা শেষে অতিথিদের অনেকের চোখে জল দেখা যায়। তাঁদের মতে, ‘জংলি’তে বাবা-মেয়ের ভালোবাসার গল্প দর্শকমনে গভীর ছাপ ফেলেছে।

নায়ক সিয়াম আহমেদ বলেন, ‘‘জংলি আমাদের দেশের গল্পের সিনেমা। আমরা চেয়েছি একটি পারিবারিক, ফ্যামিলি-ফ্রেন্ডলি সিনেমা বানাতে। শিশুদের ‘গুড টাচ-ব্যাড টাচ’ সম্পর্কেও সচেতনতা তৈরি করতে চেয়েছি। আমাদের পুরো টিম অনেক কষ্ট করেছে। দর্শকদের রিঅ্যাকশন দেখে মনে হয়েছে, আমরা গল্পটি বলতে পেরেছি।’’

‘জংলি’ মূলত একজন যুবকের বাবা হয়ে ওঠার গল্প। জনি থেকে জংলি হয়ে ওঠা চরিত্রে অভিনয় করেছেন সিয়াম। সিনেমার প্রথমার্ধে ‘চকলেট বয়’ লুকে দেখা গেলেও পরবর্তীতে সিয়ামের চরিত্রে এসেছে ভিন্নতা। তিনি হয়ে উঠেছেন একেবারে নতুন এক ‘জংলি’।

ছবিটিতে সিয়ামের বিপরীতে আছেন শবনম বুবলী ও দীঘি। আরও আছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম ও রাশেদ মামুন অপু। সিনেমার সব গান করেছেন প্রখ্যাত সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au