বিনোদন

রণবীর-দীপিকার বিচ্ছেদে ছেলের পক্ষে সাফাই নীতুর

  • 8:00 pm - April 15, 2025
  • পঠিত হয়েছে:১১৪ বার

২০০৭ সালে বলিউডে পা রাখা মাত্রই কাপুর পরিবারের মতো ফিল্মি পরিবারের এক তারকা সন্তানের প্রেমে পড়েন দীপিকা পাড়ুকোন। সেই তারকা সন্তানের নাম রণবীর কাপুর। ‘বচনা অ্যায় হাসিনো’ ছবির সেটে একসঙ্গে কাজ করার সময় প্রেমের সূত্রপাত হয়েছিল দীপিকা ও রণবীরের মধ্যে।

সেই সম্পর্কের আয়ু খুব বেশি দিন না হলেও তা নিয়ে বলিউড পাড়ায় কম চর্চা হয়নি। এমনকি, রণবীরের প্রেমে এতটাই মজেছিলেন দীপিকা যে, তার নামের আদ্যক্ষর নিজের ঘাড়ে ট্যাটু পর্যন্ত করিয়ে ফেলেছিলেন নায়িক। এত কিছুর পরেও মন পাননি দীপিকা।

অভিযোগ রণবীর নাকি ঠকিয়েছেন তাকে। দীপিকার সঙ্গে প্রেম ভাঙার পর থেকে ‘ক্যাসানোভা’ তকমা পান রণবীর। যদিও এমন তকমা মানতে নারাজ রণবীরের মা নীতু সিংহ। উল্টো দীপিকার মধ্যে খুঁত বের করলেন নীতু!

রণবীরের সঙ্গে বিচ্ছেদের পরে কর্ণ জোহরের ‘কফি উইথ কর্ণ’-এর কফি আড্ডায় গিয়েছিলেন দীপিকা। সঙ্গে ছিলেন সোনম কাপুর।

শোনা যায়, ‘সওয়ারিয়া’ সিনামায় একসঙ্গে কাজ করার সময় ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল রণবীর ও সোনমের মধ্যে। তবে সেই সম্পর্কও স্বল্পায়ু। কফি কাউচে বসে রণবীরের বিষয়ে জমিয়ে সমালোচনা করেছিলেন সোনম ও দীপিকা। ওই অনুষ্ঠানেই দীপিকা মন্তব্য করে বসেন, রণবীরের নাকি কন্ডোমের সংস্থার হয়ে বিজ্ঞাপন করা উচিত। দীপিকার কথায় সায় দেন সোনমও।

পরে ‘কফি উইথ কর্ণ’-এর ওই পর্বের সম্প্রচার হলে দীপিকার ওই মন্তব্যে কিছুটা অবাক হয়েছিলেন রণবীর। পরবর্তীকালে এক সাক্ষাৎকারে নীতু খানিক সাফাই গেয়ে বলেন, ‘আমার ছেলের প্রেমিকা বলতে একজনই ছিল সেটা দীপিকা। যদিও ওদের সম্পর্কে একটা খামতি ছিল। আমার ছেলে নিজের মতো থাকতে পারছিল না। সম্পর্কটা ভাঙার ছিল। প্রত্যেকের সম্পর্ক হয়, সেটা ভাঙে। মানুষ জীবনে এগিয়ে যায়। যদি সম্পর্কে সব কিছু ঠিকই থাকত তাহলে নিশ্চয় সেটা ভাঙত না।’

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au