বিশ্ব

রুশ হুমকি মোকাবিলায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কিনছে ডেনমার্ক

  • 12:30 pm - October 23, 2026
  • পঠিত হয়েছে:৩৪ বার
রুশ আগ্রাসন ও ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় ক্ষেপণাস্ত্র কেনার ঘোষণা দিয়েছে ন্যাটো সদস্য দেশ ডেনমার্ক।ছবিঃ সংগৃহীত

রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক হুমকি মোকাবিলা এবং নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে ন্যাটো সদস্য দেশ ডেনমার্ক। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। তবে ডেনমার্কের এই পদক্ষেপকে উসকানিমূলক আখ্যা দিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।

ব্রিটিশ বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ডেনমার্কের বিমানবাহিনীর এফ-৩৫ যুদ্ধবিমানের জন্য যুক্তরাষ্ট্রের তৈরি ‘অ্যান্থেম’ ক্ষেপণাস্ত্র এবং নরওয়ের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ‘কংবার্গ’-এর তৈরি ‘জয়েন্ট স্ট্রাইক মিসাইল’ কেনা হচ্ছে। অ্যান্থেম ক্ষেপণাস্ত্রটি জার্মানিতে উৎপাদিত হয়। তবে নিরাপত্তার স্বার্থে কেনা ক্ষেপণাস্ত্রের মোট সংখ্যা ও এ জন্য বরাদ্দ করা অর্থের পরিমাণ প্রকাশ করা হয়নি।

ইউরোপে ক্রমবর্ধমান নিরাপত্তা উত্তেজনার মধ্যে ডেনমার্কের এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দেশটি এবারই প্রথম দূরপাল্লার নির্ভুল আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র কেনার চুক্তি করেছে। এর মাধ্যমে সম্ভাব্য হামলার জবাব দিতে শত্রুপক্ষের ভূখণ্ডের গভীরে আঘাত হানার সক্ষমতা অর্জন করতে চায় কোপেনহেগেন।

ডেনমার্কের প্রতিরক্ষামন্ত্রী জেপ্পে ব্রুস বলেন, বর্তমানে তারা অত্যন্ত গুরুতর নিরাপত্তা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। নতুন ক্ষেপণাস্ত্রব্যবস্থা আক্রান্ত হলে শত্রুপক্ষের সীমানার গভীরে আঘাত হেনে নিজেদের রক্ষা করার সক্ষমতা দেবে।

তবে ডেনমার্কের এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে রাশিয়া। কোপেনহেগেনে অবস্থিত রুশ দূতাবাস এক বিবৃতিতে সতর্ক করে বলেছে, এ ধরনের সামরিক প্রস্তুতি মস্কোর সঙ্গে সরাসরি সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে। পারমাণবিক শক্তিধর রাশিয়ার বিরুদ্ধে ডেনমার্কের এই সামরিক প্রস্তুতিকে ‘বিপজ্জনক বিভ্রম’ বলেও আখ্যা দিয়েছে দূতাবাসটি।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে বাল্টিক অঞ্চলে নিরাপত্তা জোরদারে সামরিক বাজেট বাড়ানোর পাশাপাশি অস্ত্র উৎপাদনেও বিনিয়োগ বাড়িয়ে চলেছে ডেনমার্ক। নতুন ক্ষেপণাস্ত্র কেনার সিদ্ধান্তকে দেশটির সেই প্রতিরক্ষা প্রস্তুতিরই অংশ হিসেবে দেখা হচ্ছে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬, আহত ৩২

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

সংঘর্ষে ইথিওপিয়া ছেড়ে কেনিয়ায় আশ্রয় নিচ্ছেন শত শত মানুষ

ইথিওপিয়ার সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষের জেরে শত শত মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে প্রতিবেশী দেশ কেনিয়ায় আশ্রয় নিয়েছেন। বাস্তুচ্যুত এসব মানুষের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তাঁদের…

পাকিস্তানের গোয়াদরে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৩

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের গোয়াদর এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে তিনজন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছেন। একটি নির্মাণপ্রতিষ্ঠানের জনশূন্য শিবিরে হামলার চেষ্টা প্রতিহত করতে গিয়ে বৃহস্পতিবার (২২…

কংগ্রেসকে ‘পরজীবী’, রাহুলকে ‘ব্যর্থ পণ্য’ বললেন মোদি

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস ও বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেসকে ‘পরজীবী’ আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেছেন,…

সাংবাদিক আলিফ হত্যা: সীমান্তের দুই গডফাদারকে ঘিরে সন্দেহ 

নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা সীমান্ত এলাকায় মাদক কারবার, চোরাচালান, চাঁদাবাজি, অবৈধ অস্ত্রের ব্যবসা এবং বালু-পাথরের বাণিজ্য নিয়ে অপরাধীদের তৎপরতার তথ্য সংগ্রহ ও প্রকাশ করতেন সাংবাদিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au