খেলা

গ্যাব্রিয়েলের প্রশংসায় পঞ্চমুখ কিওন, বললেন ‘ক্লাবের কিংবদন্তি’

  • 10:13 pm - October 25, 2026
  • পঠিত হয়েছে:২৮ বার
এভারটনের বিপক্ষে আর্সেনালের জয়ের পর ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালাইসের প্রশংসায় পঞ্চমুখ সাবেক গানার মার্টিন কিওন। ছবি: সংগৃহীত

এভারটনের বিপক্ষে জয়ের পর আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালাইসের ভূয়সী প্রশংসা করেছেন সাবেক গানার মার্টিন কিওন। গ্যাব্রিয়েলকে ক্লাবের ‘কিংবদন্তি’ আখ্যা দেওয়ার পাশাপাশি রক্ষণভাগে তাঁর সঙ্গী এজরি কনসার পারফরম্যান্সেও মুগ্ধ এই সাবেক ইংলিশ ফুটবলার।

এমিরেটস স্টেডিয়ামে এভারটনকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। ম্যানচেস্টার সিটির পয়েন্ট হারানোর সুযোগ কাজে লাগিয়ে লিগের শীর্ষে থাকা দলের সমান ২১ পয়েন্টে পৌঁছেছে মিকেল আর্তেতার দল। এটি প্রিমিয়ার লিগে আর্সেনালের টানা তৃতীয় জয়।

ম্যাচ শেষে বিবিসির ‘ম্যাচ অব দ্য ডে’ অনুষ্ঠানে গ্যাব্রিয়েলের পারফরম্যান্স নিয়ে কথা বলেন কিওন। তাঁর মতে, ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার এখন আর্সেনালের রক্ষণভাগের অন্যতম নির্ভরযোগ্য স্তম্ভ।

কিওন বলেন, “আর্সেনালে এটি তার ষষ্ঠ মৌসুম। এই খেলোয়াড় যেন এক যন্ত্র। খুব কমই দেখা যায় কোনো স্ট্রাইকার তাকে কাবু করতে পারে। সে অনেক পরিণত হয়েছে এবং রক্ষণভাগের নেতা হয়ে উঠেছে। সে রক্ষণ সামলাতে ভালোবাসে, আর সমর্থকেরাও তাকে দারুণ পছন্দ করেন। সে এখন এই ক্লাবের কিংবদন্তি।”

গ্যাব্রিয়েলের পাশাপাশি তাঁর রক্ষণসঙ্গী এজরি কনসারও প্রশংসা করেছেন কিওন। অ্যাস্টন ভিলা থেকে ৫ কোটি ৫০ লাখ পাউন্ডে আর্সেনালে যোগ দেওয়া এই ডিফেন্ডার দ্রুত দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন বলে মনে করেন তিনি।

কিওনের মতে, আর্সেনালে যোগ দেওয়ার পর থেকেই কনসা ধারাবাহিকভাবে ভালো খেলছেন। উইলিয়াম সালিবার মতো মানসম্পন্ন সেন্টার-ব্যাক দলে থাকা সত্ত্বেও তিনি নিজের জায়গা করে নিতে সক্ষম হয়েছেন।

গ্যাব্রিয়েল ও কনসার জুটির প্রশংসা করে সাবেক এই ডিফেন্ডার বলেন, “প্রিমিয়ার লিগে এই মুহূর্তে তাদের চেয়ে ভালো জুটি আমার চোখে পড়ছে না।”

এভারটনের বিপক্ষে জয়ের পর লিগের শিরোপার লড়াইয়ে আত্মবিশ্বাসী আর্সেনাল এবার নজর দেবে ইএফএল কাপের দিকে। মঙ্গলবার প্রতিযোগিতাটির চতুর্থ রাউন্ডে লিগ টুতে খেলা ফ্লিটউড টাউনের মুখোমুখি হবে আর্তেতার দল।

এই শাখার আরও খবর

ফিলিপাইনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্রাণ গেল ৪ পাইলটের

ফিলিপাইনে বিমানবাহিনীর প্রশিক্ষণ চলাকালে মাঝআকাশে দুটি প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে চার পাইলট নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) দেশটির বাতাঙ্গাস প্রদেশের লিপা সিটির ফার্নান্দো বিমানঘাঁটিতে এ দুর্ঘটনা…

সিডনিতে কাল চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (১৫ অক্টোবর) পশ্চিম সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত ‘ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দর’ (ন্যান্সি-বার্ড ওয়ালটন)…

কুশনারের গোপন আর্থিক লেনদেনের অভিযোগ, আলোচনায় সৌদি যুবরাজ, আমিরাতের শাসক ও নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারের বিরুদ্ধে হোয়াইট হাউসে দায়িত্ব পালনকালে বিদেশি অর্থায়নে পরিচালিত একটি ব্যাংক অ্যাকাউন্ট গোপনে ব্যবহারের অভিযোগ…

হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার প্রচার, নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন, মাইকিং করে এমন প্রচার চালানোর অভিযোগে নওগাঁর মান্দা উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার…

বজ্রঝড়ের পূর্বাভাস, ক্যানবেরায় ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’র সতর্কতা জারি

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা ও আশপাশের এলাকায় বজ্রঝড়জনিত অ্যাজমার ঝুঁকি বেড়ে যাওয়ায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। রোববার (২৫ অক্টোবর) বাতাসের গতিবেগ বৃদ্ধি, বাতাসে পরাগরেণুর উচ্চমাত্রা এবং…

সিডনিতে ঘুমন্ত সাত শিশুর সামনে বাড়িতে গুলিবর্ষণ, গাড়িতে আগুন

অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বাড়ি লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ার পাশাপাশি বাড়ির সামনে রাখা একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাড়িটির ভেতরে তিন থেকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au