বাংলাদেশ

নোয়াখালীতে ছয় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

  • 2:59 am - October 26, 2026
  • পঠিত হয়েছে:৯৩ বার
গুলিবিদ্ধ দুজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি : সংগৃহীত

ওটিএন বাংলা রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন। গত শনিবার বিকেল ও রাতে এ ঘটনা ঘটে। আহত দুজনই নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নে হেলমেটধারী দুর্বৃত্তদের গুলিতে আহত হন জামাল উদ্দিন নামে এক প্রবাসফেরত ব্যক্তি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। হামলায় তাঁর বাঁ হাঁটু ও উরুতে গুলি লাগে।

জামাল উদ্দিন জানান, পাশের একটি চায়ের দোকানে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন তিনি। এ সময় হেলমেট পরা দুই মোটরসাইকেল আরোহী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয়দের ধারণা, আসন্ন নাটেশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ এবং পোস্টার সাঁটানোর কারণে এ হামলা হয়ে থাকতে পারে। তবে হামলার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, হামলার কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে, শনিবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের বাহাদুরপুর যাওয়ার পথে বাংলাবাজার এলাকায় গুলিবিদ্ধ হন কামরুল হাসান (২৪)। তিনি ছুটি কাটাতে চট্টগ্রাম থেকে গ্রামের বাড়িতে এসেছিলেন।

জানা গেছে, কামরুল তাঁর খালাতো ভাই রাকিবকে নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথে সাহাব উদ্দিন, নুরুসহ কয়েকজন তাঁদের পথরোধ করে। একপর্যায়ে নুরু কামরুলকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে তিনি আহত হয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান। পরে দুর্বৃত্তরা তাঁদের মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়।

স্থানীয়রা কামরুলকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালটির আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, কামরুলের এক বাহু ও পেটের ওপরের অংশে গুলির আঘাত রয়েছে। তবে তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।

এ বিষয়ে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির বলেন, দুর্বৃত্তদের ছিনিয়ে নেওয়া মোটরসাইকেলটি ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই শাখার আরও খবর

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমানবন্দরটির কার্যক্রম…

দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ দিনে আটক ১৩৮ জেলে

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে থেমে নেই মাছ শিকার। নিষেধাজ্ঞার প্রথম ১৮ দিনে ইলিশ ধরার অভিযোগে ১৩৮ জেলেকে আটক…

‘মোদির বাপও যাবেন’, খাড়গের মন্তব্যে বিতর্ক, কংগ্রেসকে নিশানা শাহের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রোববার (২৫ অক্টোবর) পাটনায় এক সভায় বক্তৃতা দেওয়ার সময় মোদিকে নিয়ে…

‘আমি আলিয়া বা দীপিকা নই’, পুরুষকেন্দ্রিক ছবির আধিপত্য নিয়ে মুখ খুললেন রাধিকা আপ্তে

বলিউডে পুরুষ অভিনেতাদের আধিপত্য এবং নারীপ্রধান ছবির বাণিজ্যিক সাফল্য নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। তাঁর মতে, ভালো গল্প, চিত্রনাট্য ও অভিনয় থাকলেই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au