বাংলাদেশ

পিরোজপুরে মন্দিরের জমি দখল করলেন জামায়াত নেতা, এলাকায় আতঙ্ক

  • 1:47 pm - October 26, 2026
  • পঠিত হয়েছে:৬৬ বার
দখল করা জমি ও জামায়াত নেতা শফিকুল ইসলাম হাওলাদার। ছবি : সংগৃহীত

ওটিএন বাংলা ডেস্ক : পিরোজপুরের নেছারাবাদে কয়েক দশকের পুরোনো একটি মন্দিরের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। জমিটি নিয়ে আদালতে মামলা চলা অবস্থায় ২০২৪ সালের ৫ আগস্টের পর দখল হয়ে যায়। এ ঘটনার পর জামায়াত নেতার হুমকিতে এলাকায় আতঙ্ক চলছে।

মন্দির সংশ্লিষ্টদের অভিযোগ, উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি শফিকুল ইসলাম হাওলাদার জমিটি দখল করে চাষাবাদ শুরু করেছেন। এতে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার-অনুষ্ঠান বাধাগ্রস্ত হচ্ছে।

মন্দিরটির অবস্থান উপজেলার দক্ষিণপাড়ায়। এটি সর্বজনীন শীতলা মন্দির নামে পরিচিত। স্থানীয়রা জানান, মন্দিরের নামে প্রায় ৪২ শতক জমি রয়েছে। কয়েক দশক ধরে এখানে পূজা ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয়ে আসছিল। জমির আট মালিকের একজন সমীর রঞ্জন আইচ। তার কাছ থেকে অনিবন্ধিত বায়নাচুক্তির ভিত্তিতে কিছু জমি কেনেন শফিকুল ইসলাম। ২০২৪ সালের ৫ আগস্টের পট পরিবর্তনের পরপরই জমিটি দখলে নেন তিনি। সমীর রঞ্জন এখন ভারতে অবস্থান করছেন।

জমির আরেক মালিক ননী লাল বিশ্বাসের ছেলে মনোজ বিশ্বাস বলেন, সর্বশেষ হালনাগাদ বিএস রেকর্ড অনুযায়ী, জমিটি আটজন শরিকের নামে রেকর্ড করা হয়। শফিকুল একটি বায়নাচুক্তি দেখিয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছেন। মামলা চলা অবস্থায় তিনি জমিটি দখলে নিয়ে ধান চাষ করছেন।

মনোজ বিশ্বাস বলেন, তাদের পূর্বপুরুষরাও ওই স্থানে শীতলা পূজা করেছেন। জমিটি উদ্ধার করে আগের মতো পূজা-অর্চনা চালুর দাবি জানান তিনি।

স্থানীয় ইউপি সদস্য সুমন আইচ বলেন, ছোটবেলা থেকে তিনি ওই জমিতে শীতলা পূজা হতে দেখে আসছেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর জামায়াত নেতা শফিকুল ইসলামের বিরুদ্ধে জমিটি দখলের অভিযোগ ওঠে। কাগজপত্র নিয়ে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হলেও তিনি তা এড়িয়ে যাচ্ছেন।

অভিযোগের বিষয়ে শফিকুল ইসলাম হাওলাদারের বক্তব্য পাওয়া যায়নি। মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।

সমুদয়কাঠি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. আবু হানিফ বলেন, শফিকুল ইসলাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে জমি-সংক্রান্ত বিষয়টি তার ব্যক্তিগত। ক্ষমতার অপব্যবহার করে কেউ জমি দখল করলে তার দায় দল নেবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনও অন্যায়কে প্রশ্রয় দেয় না।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের পিরোজপুর জেলা শাখার সদস্য সচিব প্রলয় মণ্ডল এক বিবৃতিতে জানান, সমুদয়কাঠিতে জমি দখল, ধর্মীয় স্থাপনা ভাঙচুর ও সংখ্যালঘুদের ভয়ভীতি দেখানোর অভিযোগ পেয়ে তারা সেখানে গিয়েছিলেন। সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্ত শফিকুল ইসলাম হাওলাদার তাতে সাড়া দেননি। আইনানুগ প্রক্রিয়ায় দ্রুত বিরোধ নিষ্পত্তির দাবি জানান প্রলয় মণ্ডল।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ওই জমি নিয়ে কিছুটা বিরোধ রয়েছে। এ বিষয়ে আদালতে মামলা রয়েছে। বিষয়টি নিয়ে একবার থানায় বসা হয়েছিল। উভয় পক্ষকে আইনি প্রক্রিয়ায় বিরোধ নিষ্পত্তির পরামর্শ দেওয়া হয়েছে।

 

এই শাখার আরও খবর

বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগ করতে চায় জাপান

আগামী পাঁচ বছরে বাংলাদেশে এক লাখ কোটি জাপানি ইয়েন, অর্থাৎ প্রায় ৬৩৫ কোটি মার্কিন ডলারের বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা করছে জাপান। প্রস্তাবিত এ বিনিয়োগে গাড়ি উৎপাদন,…

গাজীপুরে এবার ১৩ বছরের ছাত্রীকে অপহরণ করলেন মাদ্রাসার শিক্ষক, উদ্ধার অভিযান চলছে

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরে এবার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৩) অপহরণের অভিযোগ উঠেছে মাদরাসার পরিচালক ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষকসহ পাঁচজনকে…

হাড্ডাহাড্ডি লড়াইয়ে বোলসোনারোকে হারিয়ে আবার জয়ী লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বোলসোনারোকে হারিয়ে আবারও জয়ী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। দেশটির নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী,…

মোটরসাইকেলে একই পরিবারের ৩ জন, পিকআপের ধাক্কায় প্রাণ গেলো মা-ছেলের

যশোরের মণিরামপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিনজনের মধ্যে মা ও চার বছরের ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা ওমর…

এবার ইরাকের কুর্দিস্তানে কোমালার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

প্রতিবেশী দেশ ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরানি কুর্দিবিরোধী গোষ্ঠী কোমালার একটি ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। রোববার তেহরানের একটি সংবাদমাধ্যমের বরাতে সৌদি…

মক্কা-মদিনার আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, অভিযোগ অস্বীকার হুথিদের

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনার আশপাশে আকাশে প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। সৌদি আরবের প্রতিরক্ষা কর্তৃপক্ষের দাবি,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au