Breaking News

যশোরে ‘শেখ হাসিনা আসছে’ বলে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড

  • 10:37 pm - November 02, 2026
  • পঠিত হয়েছে:৮৮ বার
জুলাই স্মৃতিস্তম্ভে আগুন। ছবি : সংগৃহীত

ওটিএন বাংলা রিপোর্ট : যশোরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার ৩৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার পর কয়েকজন যুবককে ‘শেখ হাসিনা আসছে’ ও ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সেখানে দায়িত্ব পালন করা দুই পুলিশ সদস্যকে ক্লোজড করেছে জেলা পুলিশ।

সোমবার (২ নভেম্বর) ভোররাতে যশোর শহরের বকুলতলা মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারে দুই ব্যক্তি স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দিচ্ছেন। আগুন জ্বলে ওঠার পর তিন যুবককে স্মৃতিস্তম্ভের মূল বেদি থেকে নেমে দ্রুত চলে যেতে দেখা যায়। এ সময় তাঁদের কণ্ঠে ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান শোনা যায়।

সোমবার দুপুরে স্মৃতিস্তম্ভের গায়ে আগুনে পোড়ার কালো দাগ দেখা যায়। ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতেও নজরদারি বাড়ানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, প্রতিদিন সন্ধ্যার পর থেকে স্মৃতিস্তম্ভ চত্বরে দুই পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। সোমবার রাতেও দুজন সেখানে দায়িত্বে ছিলেন। এর মধ্যেই দুই দুর্বৃত্ত স্মৃতিস্তম্ভ চত্বরে ঢুকে আগুন দিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, স্মৃতিস্তম্ভের পাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো বিশ্লেষণ করে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে ক্লোজড করার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

এই শাখার আরও খবর

শ্রমিক আন্দোলনের নেপথ্যে আওয়ামী লীগ, চাপে সরকার?

ওটিএন বাংলা রিপোর্ট :  পোশাকশ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শুরু হওয়া আন্দোলন চতুর্থ দিনেও থামেনি। রাজধানীর মিরপুর, সাভার-আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলে বিক্ষোভ, সড়ক…

ভেনেজুয়েলায় কলম্বীয় বিদ্রোহীদের ঘাঁটিতে সেনাবাহিনীর হামলা, নিহত ১৯

ভেনেজুয়েলার পশ্চিমাঞ্চলে কলম্বিয়ার একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে সেনাবাহিনীর চালানো হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে দেশটির আপুরে রাজ্যে এ অভিযান…

বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড ঘোষণা, ফিরলেন ডি জর্জি-হামজা

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের পর এবার বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ আফ্রিকা। আসন্ন এই সিরিজের জন্য ১৫ সদস্যের…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৭০

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১…

যুদ্ধ এড়াতে চায় আমিরাত, তবে প্রস্তুতি রাখছে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে কোনো সংঘাত চায় না সংযুক্ত আরব আমিরাত। তবে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয়ে আবারও যুদ্ধ শুরু হলে সবচেয়ে খারাপ পরিস্থিতি…

নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টুর দুই দিনের রিমান্ড

নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au