ঢাকার বারিধারায় বৈশাখী পরিবহনের বাসে আগুন
রাজধানীর বারিধারায় প্রগতি সরণিতে বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বারিধারার ‘জে’ ব্লক এলাকায় এ ঘটনা…
ওটিএন বাংলা ডেস্ক :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় আবুল কালাম নামে এক পুলিশ সদস্যের ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে। তাঁকে নির্জন বিলে ডেকে নিয়ে হাত-পা ভেঙে দেওয়ার পাশাপাশি পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আবুল কালাম আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য। তাঁকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে তারাবো পৌরসভার মাসাবো এলাকায় মাদক বিক্রি বন্ধে কাজ করছিলেন আবুল কালাম। এ সময় তিনি স্থানীয় দুই মাদক কারবারি শাহাদাত ও এমদাদুলকে পুলিশে ধরিয়ে দেন।
এর পর থেকেই আবুল কালামকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিলেন শাহাদাতের ছোট ভাই শাহজালাল। মাদক কারবারিদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাঁর ওপর ক্ষোভ তৈরি হয় বলে স্থানীয় সূত্রের দাবি।
বৃহস্পতিবার রাতে শাহজালাল ফোন করে আবুল কালামকে একটি নির্জন বিলে ডেকে নেন। সেখানে আগে থেকেই শাহজালালের সঙ্গে ১০ থেকে ১৫ জন লোক অবস্থান করছিলেন বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, সেখানে পৌঁছানোর পর শাহজালাল ও তাঁর সহযোগীরা আবুল কালামের ওপর হামলা চালান। তাঁকে মারধর করে হাত-পা ভেঙে দেওয়া হয়। একপর্যায়ে তাঁর পায়ের রগও কেটে দেওয়া হয়।
আবুল কালামের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
প্রথমে তাঁকে স্থানীয় ইউএস বাংলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতালে পাঠানো হয়।
ইউএস বাংলা হাসপাতালের ম্যানেজার রনি হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে আবুল কালাম নামে একজন রোগী হাসপাতালে এসেছিলেন। তাঁর পায়ের হাড় ভাঙা ও রগে গুরুতর জখম ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত শাহজালাল ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তবে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au