গুলশান থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-০১)। মঙ্গলবার (১৭ নভেম্বর)…
সৌদি আরবে শিশু বয়সে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া জাওয়াদ কুরেইরিসের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। একই সঙ্গে দেশটির পূর্বাঞ্চলের শিয়া সম্প্রদায়ের আরেক নাগরিক ফাদেল আল-সাফওয়ানিরও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।
২০১১ ও ২০১২ সালে আরব বসন্তের সময় সৌদি আরবে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগ ওঠে জাওয়াদের বিরুদ্ধে। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৪ থেকে ১৫ বছর। ২০২০ সালের ডিসেম্বরে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিক্ষোভে অংশ নেওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠিত হওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছিল।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, জাওয়াদ ও ফাদেল সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাঁদের বিরুদ্ধে বিদেশি একটি সন্ত্রাসী সংগঠনে যোগ দেওয়া, অস্ত্র ও বিস্ফোরক ব্যবহার করে নিরাপত্তা বাহিনীর সদস্য ও যানবাহনে হামলা, গুলি এবং বিস্ফোরক রাখাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছিল। বিশেষায়িত ফৌজদারি আদালতে বিচার শেষে সুপ্রিম কোর্টের অনুমোদন ও রাজকীয় ডিক্রির মাধ্যমে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তবে জাওয়াদের পরিবারের দাবি, নির্যাতনের মাধ্যমে তাঁকে মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছিল। মানবাধিকার সংগঠনগুলোও তাঁর মৃত্যুদণ্ডের নিন্দা জানিয়েছে।
মানবাধিকার সংস্থা রিপ্রিভের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের মৃত্যুদণ্ডবিষয়ক প্রকল্পের প্রধান জিদ বাসিউনি বলেন, জাওয়াদসহ সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া চার তরুণকে শিশু বয়সে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁদের নির্যাতন করে মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
বাসিউনির অভিযোগ, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের শাসনামলে ভিন্নমত প্রকাশের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হচ্ছে। এ ধরনের মৃত্যুদণ্ড বন্ধে সৌদি আরবের আন্তর্জাতিক অংশীদারদের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রিপ্রিভের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের আগস্ট থেকে সৌদি আরবে অপরাধ সংঘটনের সময় শিশু ছিল, এমন পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাঁদের সবাই শিয়া সম্প্রদায়ের সদস্য এবং ২০১১ ও ২০১২ সালের বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে দণ্ডিত হয়েছিলেন।
সৌদি আরবের পূর্বাঞ্চল শিয়া-অধ্যুষিত এলাকা। দেশটির বড় তেলক্ষেত্রগুলোর অবস্থানও এ অঞ্চলে। দীর্ঘদিন ধরে সেখানে সরকারবিরোধী বিক্ষোভ ও নিরাপত্তা বাহিনীর অভিযানের ঘটনা ঘটেছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au