গুলশান থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-০১)। মঙ্গলবার (১৭ নভেম্বর)…
কক্সবাজারের চকরিয়া পৌরসভায় কয়লার আগুন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দুই কোরআনের হাফেজ সহোদরের মৃত্যু হয়েছে। নিহতরা হলো আবদুল্লাহ (১৬) ও ওমর ফারুক (১৩)। রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাতে চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাহারিয়াঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রেললাইনের পূর্ব পাশে মাওলানা ফজল কাদেরের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ছোট ভাই ওমর ফারুক ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর দগ্ধ অবস্থায় বড় ভাই আবদুল্লাহকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৬ নভেম্বর) রাতে তার মৃত্যু হয়।
স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, রাতে ঘুমানোর আগে দুই ভাই একটি স্টিলের টিফিন বক্সে কয়লার আগুন জ্বালিয়ে কাপড় ইস্ত্রি করার চেষ্টা করেছিল। পরে আগুন পুরোপুরি না নিভিয়েই তারা ঘুমিয়ে পড়ে। একপর্যায়ে কয়লার আগুন কাপড়ে লেগে আগুন ছড়িয়ে পড়ে। এতে দুই ভাই আগুনের মধ্যে আটকা পড়ে।
সাবেক ওয়ার্ড কাউন্সিলর ফোরকানুল ইসলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দুই কোরআনের হাফেজ সহোদরের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারটির পাশাপাশি পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে অগ্নিকাণ্ডে বসতবাড়িসহ সর্বস্ব হারানো পরিবারটির পাশে দাঁড়িয়েছে চকরিয়া উপজেলা প্রশাসন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি নগদ অর্থসহ মানবিক সহায়তা দেওয়া হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au