গুলশান থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-০১)। মঙ্গলবার (১৭ নভেম্বর)…
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে উৎক্ষেপণের প্রায় ১০ মিনিটের মাথায় যান্ত্রিক ত্রুটিতে ব্যর্থ হয়েছে ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সের (ইউএলএ) ভলকান রকেট। গত রোববার (১৫ নভেম্বর) ঘটে যাওয়া এ দুর্ঘটনায় রকেটে থাকা আমাজনের ইন্টারনেট সেবার জন্য নির্ধারিত ৪০টি স্যাটেলাইট কক্ষপথে পৌঁছাতে পারেনি। বোয়িং ও লকহিড মার্টিনের যৌথ উদ্যোগে গঠিত ইউএলএর ২০ বছরের ইতিহাসে এটিই প্রথম পূর্ণাঙ্গ অভিযান ব্যর্থতার ঘটনা।
স্থানীয় সময় রোববার দুপুর ১২টা ৪০ মিনিটে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশনের স্পেস লঞ্চ কমপ্লেক্স ৪১ থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। উড্ডয়নের প্রায় ১০ মিনিট পর রকেটটিতে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়। এক বিবৃতিতে ইউএলএ জানায়, রকেটটি আমাজনের স্যাটেলাইটগুলো নির্ধারিত কক্ষপথে পৌঁছে দিতে পারেনি। তবে কী কারণে এ বিপর্যয় ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইউএলএর সঙ্গে কাজ করছে জেফ বেজোসের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ব্লু অরিজিন। ভলকান রকেটের প্রথম ধাপে ব্লু অরিজিনের তৈরি দুটি বিই-৪ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। তবে দুর্ঘটনার পেছনে এই ইঞ্জিনের কোনো ভূমিকা ছিল কি না, তা এখনো নিশ্চিত নয়।
২০২৪ সালে প্রথমবার উড্ডয়নের পর এটি ছিল ভলকান রকেটের পঞ্চম অভিযান। দুর্ঘটনার আগে প্রায় নয় মাস রকেটটির উড্ডয়ন বন্ধ ছিল। দীর্ঘ বিরতির পর নতুন করে অভিযান শুরু করেই এমন ব্যর্থতার মুখে পড়ল ইউএলএ।
এ দুর্ঘটনা আমাজনের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট প্রকল্পের জন্যও বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারলিংকের সঙ্গে প্রতিযোগিতা করতে পৃথিবীর নিম্ন কক্ষপথে ৩ হাজার ২৩৬টি স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনা করেছে আমাজন।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ নভেম্বরের দুর্ঘটনার আগে ১৪টি উৎক্ষেপণ অভিযানের মাধ্যমে আমাজন মোট ৩৯৮টি স্যাটেলাইট কক্ষপথে পাঠাতে সক্ষম হয়েছিল। নতুন এ ব্যর্থতায় প্রকল্পটির স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনায় অতিরিক্ত সময় লাগতে পারে।
সুত্রঃ রয়টার্স
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au