গাজীপুরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে অগুন দিল বিএনপি
গাজীপুর শহরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিএনপির পরিচয়ে একদল লোক…
অস্ট্রেলিয়ার মেলবোর্নের উত্তরাঞ্চলে একটি হ্রদে ডুবে এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় দুপুরে ক্রেইগিবার্ন এলাকার একটি জলাশয় থেকে তাঁদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর ১টার কিছু আগে ক্রেইগিবার্নের আইটকেন বুলেভার্ড এলাকার জলাশয়ে ওই নারী ও শিশুকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে তাঁদের বাঁচানো সম্ভব হয়নি।
ভিক্টোরিয়া পুলিশের এক মুখপাত্র জানান, নারী ও শিশুটিকে উদ্ধারের পর পুনরুজ্জীবিত করার চেষ্টা করা হলেও তাঁরা মারা যান। ঘটনার পর আশপাশের এলাকা ঘিরে রাখে পুলিশ।
পুলিশ জানিয়েছে, তাঁদের মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পরিস্থিতি এখনো তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় অন্য কাউকে খোঁজা হচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ঘটনার পর বিকেলজুড়ে আইটকেন বুলেভার্ডসংলগ্ন পার্ক এলাকায় পুলিশের উপস্থিতি ছিল। জলাশয়টি আইটকেন ক্রিক এলাকার একটি বিনোদনমূলক সংরক্ষিত অঞ্চলের অংশ। সেখানে হাঁটা ও সাইকেল চালানোর পথ, কয়েকটি সেতু এবং স্থানীয় একটি গলফ কোর্সের সঙ্গে সংযোগ রয়েছে। দুর্ঘটনাস্থলটি আবাসিক এলাকা ও একটি বিদ্যালয়ের কাছাকাছি।
এ ঘটনায় কোনো প্রত্যক্ষদর্শী থাকলে অথবা তদন্তে সহায়ক তথ্য জানা থাকলে ক্রাইম স্টপার্সের ১৮০০ ৩৩৩ ০০০ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে পুলিশ।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au