গাজীপুরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে অগুন দিল বিএনপি
গাজীপুর শহরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিএনপির পরিচয়ে একদল লোক…
ওটিএন বাংলা রিপোর্ট :
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংসদ সদস্য (এমপি) এস এম জিলানীর বাড়ি ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ অগ্নিসংযোগ করেন। এর আগে টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। এ খবর ছড়িয়ে পড়লে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দলটির নেতাকর্মীরা থানার সামনে জড়ো হন।
একপর্যায়ে তারা থানা ঘেরাও করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।
পরে পুলিশ সদস্যরা সরে গেলে উত্তেজিত লোকজন থানার ভেতরে প্রবেশ করেন। সেখানে বিভিন্ন স্থাপনা ও পুলিশের যানবাহনে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।

আগুনে পুড়ছে এমপি জিলানীর বাড়ির সম্মুখভাগ। ছবি : সংগৃহীত
এ সময় থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়া এবং অস্ত্র লুটের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
থানায় হামলা ও অগ্নিসংযোগের পর টুঙ্গিপাড়ার পাটগাতি বাজারসংলগ্ন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেওয়া হয়। বাড়ির পাশাপাশি সেখানে থাকা গাড়িতেও অগ্নিসংযোগ করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এর আগে টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায় মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় পুলিশ ও আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে একাধিকবার ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে, টুঙ্গিপাড়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত আটজন নেতাকর্মীর বাড়িঘর, দোকানপাট ও দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। বিএনপি নেতাকর্মীদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা এসব হামলা চালিয়েছেন।
টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের সভাপতি এম মোক্তার হোসেনের অভিযোগ, বিকেল থেকে নিলফা বাজার এলাকায় আওয়ামী লীগের ১৫০ থেকে ২০০ নেতাকর্মী জড়ো হন। সন্ধ্যার পর তারা মিছিল নিয়ে তাঁর বাড়িতে প্রবেশ করে মালামাল লুটপাট ও অগ্নিসংযোগ করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশের সঙ্গে এপিসি মোতায়েন এবং বডি ওর্ন ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au